30.8 C
Kolkata

১ জুলাই থেকে চালু দেশে চালু হল VB–G RAM G প্রকল্প, দৈনিক কত মজুরি পাবেন বাংলার শ্রমিকরা?

Must Read

ওয়েব ডেস্ক : দেশের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বড় পরিবর্তন। মঙ্গলবার, ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হল ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) (VB-G RAM G) প্রকল্প। এর ফলে প্রায় দু’দশক ধরে চালু থাকা ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGA)-এর জায়গা নিল নতুন ভিবি-জি রাম জি।

কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন প্রকল্পে রাজ্যভিত্তিক অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি (Daily wage) ৩০০ টাকা থেকে ৪০৯ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ ২১টি রাজ্যে দৈনিক মজুরি ধার্য হয়েছে ৩০০ টাকা। অন্যদিকে সর্বোচ্চ ৪০৯ টাকা মজুরি পাবেন হরিয়ানার শ্রমিকরা। কেরলে দৈনিক মজুরি ৪০১ টাকা এবং গোয়ায় ৪০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সিকিমের তিনটি বিশেষ গ্রাম পঞ্চায়েতে শ্রমিকদের দৈনিক ৪৫০ টাকা করে দেওয়া হবে।

আরও খবর : অসুস্থ যুবককে পর পর লাথি! হাসপাতালের এমন ভিডিও ঘিরে জোর চর্চা

নতুন মজুরি কাঠামোয় পশ্চিমবঙ্গ (West Bengal), বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড-সহ উত্তর ও উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ১৫ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে বলে দাবি কেন্দ্রের। তবে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মতো দক্ষিণের রাজ্যগুলিতে মজুরি বৃদ্ধি তুলনামূলকভাবে কম।

কেন্দ্রের ব্যাখ্যা, এই বৃদ্ধি অতিরিক্ত নয়। কারণ, ২০২৬-২৭ অর্থবর্ষে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগার মজুরি এখনও সংশোধন করা হয়নি। তাই আগের মজুরিকেই ভিত্তি করে নতুন প্রকল্পের অধীনে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। নতুন প্রকল্পে স্পষ্ট করা হয়েছে, শ্রমিকদের মজুরি কোনওভাবেই মনরেগার প্রচলিত হারের চেয়ে কম হবে না।

দেখুন অন্য খবর :

Latest News

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের...

More Articles Like This