মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি? বিশেষ বিদায়ের প্রস্তুতিতে আর্জেন্টিনা!

Must Read

ওয়েব ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে জল্পনা ফের তুঙ্গে। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের দাবি, ২০২৬ বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আরও কয়েক মাস খেলতে চান মেসি। তবে পরবর্তী বিশ্বকাপে খেলার কোনও পরিকল্পনা তাঁর নেই। সব ঠিক থাকলে খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলে নতুন প্রজন্মের ফুটবলারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই আরও কিছুদিন দলের সঙ্গে থাকতে চান মেসি। এরপর একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। সেই ম্যাচের মাধ্যমেই দেশের সমর্থকদের সামনে শেষবারের মতো মাঠে নামতে পারেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

আরও খবর : EXCLUSIVE : শ্রীলঙ্কা সফরের আগে পরিকল্পনা বদল টিম ইন্ডিয়ার

৩৯ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন মেসি (Lionel Messi)। পুরো টুর্নামেন্টে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশ্বকাপ শেষ করেন তিনি। যদিও ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার মেনে নিতে হয়। ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, জাতীয় দলের দরজা তাঁর জন্য সবসময় খোলা থাকবে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির সাফল্যের তালিকা দীর্ঘ। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও এখনও পর্যন্ত মেসি বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবসর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Latest News

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার আমেরিকার, কী রয়েছে কক্ষপথে?

ওয়েব ডেস্ক : মহাকাশে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে বড় স্বীকারোক্তি করল আমেরিকা (Anerica)। প্রথমবার প্রকাশ্যে জানানো হল, পৃথিবীর কক্ষপথে...

More Articles Like This