বিশ্বকাপ সেমিফাইনালের দায়িত্বে মেসির ‘প্রিয়’ রেফারি!

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপ (FIFA World Cup) সেমিফাইনালে আর্জেন্টিনা (Argentina) বনাম ইংল্যান্ড (England) ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। তারই মাঝে এই হাইভোল্টেজ লড়াইয়ের জন্য রেফারির নাম ঘোষণা করেছে ফিফা (FIFA)। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো-জন্ম মার্কিন রেফারি ইসমাইল এলফাথ (Ismail Elfath)।

ইসমাইল এলফাথের (Ismail Elfath) নাম ঘোষণার পরই ফুটবল মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। অতীতে লিওনেল মেসির একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব সামলেছেন তিনি। ২০২২ বিশ্বকাপ ফাইনালে তিনি ছিলেন চতুর্থ রেফারি। এছাড়া ২০২৩ লিগস কাপ ফাইনাল এবং মেজর লিগ সকারে মেসির ইন্টার মায়ামির একাধিক ম্যাচেও দায়িত্ব পালন করেছেন এলফাথ। সেই সব ম্যাচেই জয় পেয়েছিল মেসির দল।

আরও খবর : টানা ব্যর্থতার পর সূর্যকুমারকে ফেরানোর ভাবনায় বিসিসিআই?

তবে এবারের বিশ্বকাপে এলফাথের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক কম হয়নি। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করে তিনি দেখিয়েছেন আটটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। স্পেন-উরুগুয়ে ম্যাচে তাঁর সিদ্ধান্ত নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে সমালোচনাও হয়েছিল।

এদিকে, নকআউট পর্বে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির পাশাপাশি জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে রেফারির প্রতিটি সিদ্ধান্ত যে বাড়তি নজরে থাকবে, তা বলাই বাহুল্য।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This