বাবাকে হারালেন লিওনেল মেসি

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘদিনের অসুস্থতার পর প্রয়াত হলেন লিওনেল মেসির (Lionel Messi) বাবা জর্জ মেসি (Jorge Messi)। শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন জর্জ (Jorge Messi)। রোসারিওর ওই চিকিৎসাকেন্দ্রেই তাঁর চিকিৎসা চলছিল। তবে পরিবারের তরফে এখনও তাঁর মৃত্যুর নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিক ভাবে জানানো।

আরও খবর : শ্রীলঙ্কা সিরিজে বড় ধাক্কা ভারতের, চোটের কারণে ছিটকে গেলেন সাই সুদর্শন

উল্লেখ্য লিওনেল মেসির ফুটবলজীবনে তাঁর বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই ছেলের পাশে ছিলেন জর্জ। পরবর্তী সময়ে মেসির কেরিয়ারের অন্যতম প্রধান পরামর্শদাতা এবং এজেন্ট হিসেবেও কাজ করেছেন তিনি। ক্লাব পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন পেশাদার সিদ্ধান্তে বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মেসি।

২০২৬ বিশ্বকাপ চলাকালীনও জর্জের অসুস্থতার খবর সামনে এসেছিল। সেই সময় মেসির আবেগঘন মুহূর্ত নিয়ে নানা আলোচনা হয়েছিল। পরিবার অবশ্য জর্জের শারীরিক অবস্থা নিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছিল। বলে রাখা দরকার, মেসির জীবনে বাবার অবদান তাই শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ফুটবলের শুরু থেকে বিশ্বমঞ্চে উঠে আসার দীর্ঘ যাত্রায় জর্জ ছিলেন তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী।

Latest News

সাংসদ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাতনি, কে এই নীলা ভিখে পাটিল?

ওয়েব ডেস্ক : এবার সুইডেনের (Sweden) সংসদে নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি নীলা ভিখে পাটিল...

More Articles Like This