39.3 C
Kolkata

ইতিহাসের দোরগড়ায় দাঁড়িয়ে মেসি! বিশ্বকাপে নামলেই ভেঙে ফেলবেন মারাদোনার এই রেকর্ড

Must Read

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে আর্জেন্টিনা (Argentina) শিবিরে সবচেয়ে বড় উদ্বেগের নাম ছিল লিওনেল মেসি (Lionel Messi)। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পর থেকেই সমর্থকদের মনে তৈরি হয়েছিল শঙ্কা। হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে বেঞ্চেও না রাখায় সেই আশঙ্কা আরও জোরালো হয়েছিল। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগে কানসাস সিটি থেকে এসেছে স্বস্তির খবর। চোটমুক্ত হয়ে পূর্ণ উদ্যমে অনুশীলন করছেন আর্জেন্টিনা অধিনায়ক।

আর্জেন্টিনা দলের বেসক্যাম্প তৈরি হয়েছে কানসাস সিটির অত্যাধুনিক কমপাস মিনারেলস পারফরম্যান্স প্যাভিলিয়নে। আধুনিক ক্রীড়া বিজ্ঞানের সমস্ত সুযোগ-সুবিধা সম্বলিত এই কেন্দ্রেই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে স্কালোনির দল। অনুশীলনে মেসিকে পূর্ণ গতিতে স্প্রিন্ট করতে দেখা গিয়েছে। ফলে বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে ছ’টায় আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে প্রথম মিনিট থেকেই মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা কার্যত নিশ্চিত।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন শাকিরা, ব্যাপক হিট হল তাঁর গান

মেসির সামনে এবার একাধিক ঐতিহাসিক রেকর্ডের হাতছানি। আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামলেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড গড়বেন তিনি। এই তালিকায় পিছনে পড়ে যাবেন কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনা। এর আগে আইসল্যান্ডের বিরুদ্ধে গোল করে দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার নজিরও নিজের নামে করে নিয়েছেন মেসি।

তবে শুধু মেসিই নন, আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর এসেছে আরও একাধিক ফুটবলারকে ঘিরে। চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেজ, লিয়ান্দ্রো পারেদেস, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকো পাজ, নিকো গঞ্জালেস, নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মনতিয়েল। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও প্রথম ম্যাচে খেলতে প্রস্তুত বলে জানা গিয়েছে। তবে সব উদ্বেগ এখনও কাটেনি। লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর চোট স্কালোনির চিন্তার কারণ হয়ে রয়েছে। তিনি এখনও দলের মূল অনুশীলন থেকে আলাদা রয়েছেন। ফলে প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

রক্ষণভাগ সাজানো নিয়েও কিছুটা পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন আর্জেন্টিনা কোচ। অনুশীলনে রাইট-ব্যাকে গিউলিয়ানো সিমিওনে এবং লেফট-ব্যাকে লিসান্দ্রো মার্টিনেজকে দেখা গিয়েছে। সেন্ট্রাল ডিফেন্সে থাকছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো এবং অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। মাঝমাঠে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের খেলা প্রায় নিশ্চিত। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের সঙ্গে নেতৃত্ব দেবেন মেসি।

দেখুন আরও খবর:

Latest News

মমতার বাড়ির সামনে কুণালকে ডিম ছুড়ে গ্রেফতার ২

কলকাতা: মমতা’র বাড়ির সামনে কুণাল ঘোষকে (TMC MLA Kunal Ghosh) ডিম ছোঁড়ার ঘটনায় গ্রেফতার দুই যুবক। বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

More Articles Like This