কাঁদতে কাঁদতে অবসর নিয়েছিলেন মেসি, তখন পাশে দাঁড়িয়েছিলেন রোনাল্ডো! কী বলেছিলেন?

Must Read

ওয়েব ডেস্ক : ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ম্যাচে তাঁর পেনাল্টি মিসের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছিলেন তিনি। সেই সময় মেসির বয়স ছিল মাত্র ২৯ বছর।

মেসির সেই সিদ্ধান্তে গোটা ফুটবল বিশ্বে তৈরি হয়েছিল চাঞ্চল্য। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) তখন মেসির পাশে দাঁড়িয়েছিলেন। পর্তুগিজ তারকা বলেছিলেন, মেসি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর আবেগকে বোঝা উচিত। পেনাল্টি মিস করলেই কোনও ফুটবলার খারাপ হয়ে যান না বলেও মন্তব্য করেছিলেন রোনাল্ডো।

আরও খবর : কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?

রোনাল্ডোর (Cristiano Ronaldo) সেই আশাই শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। আন্তর্জাতিক ফুটবলে ফিরে মেসি আর্জেন্টিনাকে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জেতান। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপও জয় করেন তিনি। অর্থাৎ, যে ট্রফির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, শেষ পর্যন্ত সেই বিশ্বকাপও নিজের করে নেন মেসি।

তবে এবার পরিস্থিতি আলাদা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সেটিই মেসির শেষ ম্যাচ হয়ে দাঁড়ায়। কয়েক সপ্তাহ পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইচ্ছা স্পষ্ট করে দেন আর্জেন্টাইন মহাতারকা।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This