হরিয়ানায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬, আহত ১৪

Must Read

ওয়েব ডেস্ক : মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ হরিয়ানার (Haryana) পালওয়ালে কুন্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। এর জেরে প্রাণ গেল অনেকের।

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় চালকের চোখ লেগে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও খবর : নেপালের বন্যার জল ঢুকছে বিহারে, অচেনা মাছ খেলে বিপদের আশঙ্কা

দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু (Death) হয়েছে। মৃতদের মধ্যে তিনজন মহিলা। নিহতরা হলেন বিজয় (৭৫), রাজকুমার (৪০), রেশমা (৪৫), কমলা (৬৫), সুধা (৫২) এবং মহেশ (৬০)। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পালওয়ালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পিকআপের যাত্রীরা উত্তরপ্রদেশের মইনপুরীর বাসিন্দা। রাজস্থানে খাতু শ্যাম মন্দির-সহ একাধিক ধর্মীয় স্থান দর্শন করে তাঁরা উত্তরপ্রদেশের বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

Latest News

কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধ, বাডগামে নিহত লস্কর জঙ্গি! পাকিস্তানি নাগরিক ইয়াসিরের পরিচয় প্রকাশ পুলিশের

ওয়েব ডেস্ক: কয়েক মাসের বিরতির পর ফের কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ। শুক্রবার বাডগাম জেলার জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে...

More Articles Like This