শুধু ট্রফি নয়, এবার আঙুলে উঠবে ‘বিশ্বচ্যাম্পিয়নের রিং’, বিশ্বকাপে প্রথমবার নতুন সম্মান চালু ফিফার

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপ (FIFA World Cup 2026) জিতলেই এতদিন ফুটবলারদের হাতে উঠত সোনালি ট্রফি, গলায় ঝুলত বিজয়ীর পদক। ২০২৬ সালের বিশ্বকাপ থেকে সেই ছবিতে যুক্ত হচ্ছে আরও এক বিশেষ সম্মান। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের ফুটবলার ও কোচিং স্টাফদের দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ (Championship Ring)। ফিফার মতে, এই নতুন সম্মান বিশ্বকাপ জয়ের স্মৃতিকে আরও অনন্য করে তুলবে।

এই রিং দেওয়ার সংস্কৃতি বহু বছর ধরেই জনপ্রিয় আমেরিকার এনবিএ, এনএফএল-সহ একাধিক পেশাদার ক্রীড়া প্রতিযোগিতায়। এবার সেই ঐতিহ্যই জায়গা করে নিচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরে। ফাইনালের ট্রফি বিতরণী মঞ্চে বিজয়ী দলের হাতে প্রতীকী রিং (Ring) তুলে দেওয়া হবে। এরপর প্রত্যেক খেলোয়াড় ও কোচের আঙুলের মাপ অনুযায়ী আলাদা করে তৈরি হবে স্থায়ী সংস্করণের আংটি।

আরও খবর : ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেই-ই কি রোহিতের শেষ ম্যাচ?

ফিফা (FIFA) জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে মোট ২,০২৬টি স্মারক রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য। বাকি রিংগুলি সরকারি লাইসেন্সপ্রাপ্ত সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিশ্বজুড়ে বিক্রি করা হবে। প্রতিটি রিংয়ে থাকবে বিশ্বকাপের নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচিতি, দলের রং এবং বিশেষ সংস্করণে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর।

১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। যে দলই শেষ পর্যন্ত ট্রফি জিতুক, তারাই ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ট্রফি, স্বর্ণপদক এবং নতুন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ এই তিনটি সম্মান একসঙ্গে অর্জন করবে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This