28.5 C
Kolkata

চেন্নাই সুপার কিংসের পরবর্তী কোচ রাহুল দ্রাবিড়?

Must Read

ওয়েব ডেস্ক : ভবিষ্যতে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নতুন কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)? আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করা হলেও, এমনটাই শোনা যাচ্ছে। এদিকে টানা তিন বছর প্লে অফে না যাওয়ার পর স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি রুতুরাজের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এসবের মাঝে কোচ হিসেবে সামনে এল রাহুল দ্রাবিড়ের নাম।

মূলত, স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) ও মহেন্দ্র সিং ধোনি গত কয়েকবছর ধরে চেন্নাই সুপার কিংসকে (CSK) তুলে ধরেছেন। তরুণদের সুযোগ দেওয়া থেকে শুরু করে সব কিছুই তাঁরা তৈরি করেছে। তবে গত তিন বছর ধরে ফ্লপ যাচ্ছে সিএসকে। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথ বলেছেন, আগামী আইপিএল (IPL) মরশুমে ধোনি কোচ, মেন্টর না প্লেয়ার হিসেবে খেলবেন, সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন। তবে অনেকে মনে করছেন মেন্টর হতে পারেন ‘মাহি’। এর মাঝেই দ্রাবিড়ের নাম কোচ হিসেবে উঠে আসছে।

আরও খবর : বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে মুগ্ধ গেইল

২০২৬ সালে রাজস্থান রয়্যালসের কোচের পদ ছেড়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তার পর থেকেই সিএসকের কোচ হিসেবে তাঁর নাম উঠে আসছিল। তবে এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কাশী বিশ্বনাথ। তবে কোচ নিয়ে তারা আগামী কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব সামলে আসছেন ফ্লেমিং। এছাড়া মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংস, SA20-তে জোহানেসবার্গ সুপার কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর মঝেই তাঁর কোচের পদ যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে...

More Articles Like This