30.5 C
Kolkata

ওমানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : একদিকে গত ফেব্রুয়ারির শেষ থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরানের (Iran) সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল আমেরিকা (America) ও ইজরায়েল। এখনও সেই সংঘাত থামেনি। এর মাঝেই ওমানকে (Oman) কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

তবে প্রশ্ন হচ্ছে, ওমানকে (Oman) কেন হুমকি বার্চা দিচ্ছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের কথায়, হরমুজ খোলা নিয়ে ওমান যদি ইরানের (Iran) পাশে দাঁড়ায়, তাহলে পরিণতি ভয়ংকর হবে। বুধবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, হরমুজ সবার জন্য খুলে দেওয়া হবে। ওমানকেও অন্যান্য দেশের মতো আচরণ করতে হবে। তারা যদি তা না করে তাহলে ‘উড়িয়ে দেব’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও খবর : দশ মাস পর ১০ জন ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

এদিকে বুধবার রাত থেকে ফের ইরানে (Iran) হামলার অভিযোগ উঠেছে আমেরিকার (America) বিরুদ্ধে। পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। তবে এই হামলা ও পাল্টা হামলায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যাচ্ছে, ইরানের বন্দর আব্বাস শহরের কাছে এই হামলা চালানো হয়েছে।

এক মার্কিন সেনা কর্তা এ নিয়ে বলেছেন, হরমুজের কাছে ইরানের অবকাঠামোকে দেখে এই হামলা চালানো হয়েছে। দাবি করা হয়েছে, মার্কিন জাহাজগুলির উপর হামলার পরিকল্পনা ছিল ইরানের। তা বানচাল করতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This