শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট, একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে অবস্থান করছে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে নিম্নচাপটি শক্তি হারাতে পারে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন দফায় দফায় বৃষ্টি (Rain) চলবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই জেলাগুলিতে আজ এবং আগামীকাল কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও খবর :  সুদীপদের সংসদীয় কমিটিতে ঠাঁই নয়! ফের স্পিকারকে চিঠি অভিষেকের, ২৫ সেপ্টেম্বরের মধ্যে নাম জমার নির্দেশ

শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে থাকবে হলুদ সতর্কতা। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Latest News

২০৩৫-এর মধ্যে বাংলায় ১ লক্ষ কোটি বিনিয়োগ, বড় ঘোষণা গৌতম আদানির

ওয়েব ডেস্ক : ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে (West Bengal) পরিকাঠামো খাতে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের লক্ষ্যমাত্রা স্থির...

More Articles Like This