ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকবে তো? ফ্র্যাঞ্চাইজিদের কাছে মতামত চাইল BCCI

Must Read

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) বহুচর্চিত ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) নিয়ম নিয়ে এবার ফ্র্যাঞ্চাইজিদের মতামত চাইল বিসিসিআই (BCCI)। সদ্য শেষ হওয়া মরশুমের একাধিক ক্রিকেটীয় বিষয় নিয়ে মতামত চাওয়া হলেও, সবচেয়ে বেশি নজর কেড়েছে ১২তম খেলোয়াড়ের এই নিয়মটি। ৩১ আগস্টের মধ্যে নিজেদের মতামত বোর্ডকে জানাতে হবে দলগুলিকে।

ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) নিয়ম নিয়ে গত কয়েক মরশুম ধরেই বিতর্ক চলছে। বিশেষ করে গত মরশুমে একের পর এক হাই-স্কোরিং ম্যাচের পর এই নিয়মের কারণে বোলাররা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ ওঠে। একাধিক ক্রিকেটারও প্রকাশ্যে নিয়মটি নিয়ে আপত্তি জানিয়েছেন। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল এবং শুভমন গিলের মতো তারকারা ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা করেছেন। তবে আইপিএলের অন্দরমহলে এই নিয়মের সমর্থকও রয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে ফ্র্যাঞ্চাইজিদের মতামত চাওয়ার পর আগামী মরশুমে নিয়মটি আদৌ বহাল থাকবে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরও খবর : দলীপ ট্রফিতে ইতিহাস বৈভবের, ৫৭ বছরের রেকর্ড ভেঙেও সেঞ্চুরি হাতছাড়া ১৫ বছরের ক্রিকেটারের

বিসিসিআইয়ের (BCCI) সাম্প্রতিক বার্তায় ইমপ্যাক্ট প্লেয়ার ছাড়াও প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া, আম্পায়ারিং, অনুশীলন এবং প্লেয়িং কন্ডিশন নিয়ে মতামত চাওয়া হয়েছে। গত মরশুমে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের এলাকা বা PMOA এলাকায় অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। সেই বিষয়টিও পর্যালোচনার আওতায় রাখা হয়েছে।

গত বছরের অধিনায়কদের বৈঠকে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আরও এক মরশুম চালু রাখার বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। কিন্তু এবার নতুন করে ফ্র্যাঞ্চাইজিদের মতামত চাওয়ায় সেই সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী মরশুমে আইপিএলে ১২তম খেলোয়াড়ের নিয়ম থাকবে কি না, এখন সেদিকেই নজর ক্রিকেটমহলের।

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This