জয়ের সামনে মাত্র চার উইকেট, তবু বৃষ্টিই ভারতের সবচেয়ে বড় বাধা!

Must Read

ওয়েব ডেস্ক : জয়ের গন্ধ ক্রমশ স্পষ্ট হচ্ছিল ভারতের (India) সামনে। কিন্তু শ্রীলঙ্কার (Srilanka) ব্যাটারদের পাশাপাশি এবার ভারতীয় দলের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কলম্বোয় দ্বিতীয় টেস্টের (Colombo Tetst) চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই শেষ করতে হয় বৃষ্টির কারণে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৯ রান করেছে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে ১৬ রানের লিড নিয়েছে।

এর আগে ভারত (India) ৯ উইকেটে ৫০৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। জবাবে শ্রীলঙ্কা ২৯০ রানে অলআউট হওয়ায় ২১৩ রানের বিশাল লিড পায় ভারত। এরপর শ্রীলঙ্কাকে ফলো-অন করানো হয়। প্রথম ইনিংসে ভারতের হয়ে দারুণ বোলিং করেন অভিষেককারী সারাংশ জৈন। তিনি দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুতারও তিনটি করে উইকেট নেন।

আরও খবর : সিএসকের মালিকানা চেয়ে ধোনির প্রস্তাব! কত শতাংশ শেয়ার চেয়েছিলেন মাহি?

দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা (Srilanka)। পাসিন্দু সুরিয়াবান্দারা ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। অন্যদিকে কামিন্দু মেন্ডিস করেন ৫৫ রান। দু’জনের জুটিই শ্রীলঙ্কাকে বড় ধসের হাত থেকে বাঁচায় এবং ভারতের ২১৩ রানের লিড মুছে দেয়। দিনের শেষে সোনাল দিনুশা ৭ এবং কেশারা নুওয়ান্থা ৩ রানে অপরাজিত রয়েছেন।

ভারতের সামনে এখনও ম্যাচ জয়ের সুযোগ যথেষ্ট উজ্জ্বল। শ্রীলঙ্কার হাতে রয়েছে মাত্র চারটি উইকেট। পঞ্চম দিনের শুরুতেই ভারতীয় বোলাররা বাকি উইকেট তুলে নিতে পারলে ম্যাচ এবং সিরিজ ২-০ ব্যবধানে জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। শেষ দিনেও বৃষ্টি বাধা দিলে পর্যাপ্ত সময় পাওয়া যাবে কি না, সেটাই এখন ভারতের সবচেয়ে বড় চিন্তা।

Latest News

হৃদ্‌যন্ত্র কেমন, শরীর কতটা ফিট? চেয়ার নিয়ে মাত্র ৩০ সেকেন্ডের পরীক্ষাতেই মিলবে ইঙ্গিত

ওয়েব ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে শরীরের পেশিশক্তি ও শারীরিক সক্ষমতায় পরিবর্তন আসে। বাইরে থেকে সবসময় তা বোঝা সম্ভব...

More Articles Like This