ওয়েব ডেস্ক : প্রায় এক দশক পর টেস্ট সিরিজ (Test Series) খেলতে শ্রীলঙ্কা (Srilanka) সফরে যাচ্ছে ভারতীয় দল (Team India)। বৃহস্পতিবার দুই ম্যাচের এই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। ১৫ আগস্ট গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২৩ আগস্ট থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
২০১৭ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার (Srilanka) মাটিতে লাল বলের সিরিজ খেলবে ভারত। শেষবার বিরাট কোহলির নেতৃত্বে ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। তারও আগে ২০১৫ সালে সিরিজে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে এনেছিল ভারত।
আরও খবর : ক্রিকেটে নয়া নজির গড়ে ফেলেলেন অভিষেক শর্মা
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারায় ফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে ভারত। ফলে শ্রীলঙ্কা সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো ফল করেই পয়েন্ট তালিকায় আরও উপরে উঠতে চাইবে টিম ইন্ডিয়া।
শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্সের দিকেই থাকবে নজর। এই সফরের পর নভেম্বরে নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। এরপর আগামী বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে নামবে গিলের দল।
ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি
প্রথম টেস্ট: ১৫-১৯ আগস্ট, গল
দ্বিতীয় টেস্ট: ২৩-২৭ আগস্ট, কলম্বো
দেখুন অন্য খবর :
