শ্রীলঙ্কা সিরিজের আগে বুমরাহকে নিয়ে বড় আপডেট, কবে ঘোষণা হবে ভারতের দল?

Must Read

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের (Test Series) জন্য আগামী সপ্তাহেই ভারতীয় দল (Team India) ঘোষণা হতে পারে। তার আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ফিটনেস। বাঁ হাঁটুতে চোট ও ফোলার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে খেলতে পারেননি ভারতীয় পেসার। তবে তাঁকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের খবর, বুমরাহর (Jasprit Bumrah) চোটের উন্নতির দিকে নিয়মিত নজর রাখা হচ্ছে। টেস্ট সিরিজ শুরু হতে এখনও প্রায় তিন সপ্তাহ বাকি থাকায় তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার যথেষ্ট সময় রয়েছে। যদিও ভারতীয় দল ৪ আগস্টই শ্রীলঙ্কায় পৌঁছবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কলম্বোতে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই সময়ের মধ্যে বুমরাহ দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

আরও খবর : ইতিহাস গড়লেন অনাহত সিং, প্রথম ভারতীয় হিসেবে জিতলেন বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

অন্যদিকে, শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন দলে ফিরতে চলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে তাঁর অলরাউন্ড দক্ষতা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

পেস আক্রমণে বুমরাহর পাশাপাশি মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণকে দেখা যেতে পারে। স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন কুলদীপ যাদব। তাঁর সঙ্গে সুযোগ পেতে পারেন মানভ সুতার। পাশাপাশি ওয়াশিংটন সুন্দর এবং হর্ষ দুবেও সম্ভাব্য দলে জায়গা পেতে পারেন বলে জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This