বিশ্বকাপ ২০২৭-এর ১২ ভেন্যুর ঘোষণা আইসিসি’র

Must Read

ওয়েব ডেস্ক: আইসিসি (ICC) পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ (Cricket world cup 2027) উপলক্ষে ১২টি ভেন্যুর নাম ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। দীর্ঘ ২৪ বছর পর ফের আফ্রিকায় ফিরছে একদিনের ক্রিকেটের সবচেয়ে বড় আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে ১৪ দলের এই বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়ন, কেপ টাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জস পার্ক, ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং কুগোম্পো সিটির বাফেলো পার্কে হবে ম্যাচ। জিম্বাবোয়ের (Zimbabwe) হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) ও ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নামিবিয়ার (Namibia) উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডও বিশ্বকাপের অন্যতম ভেন্যু (Vanue)।

আরও খবর : জার্সির রং বদল ঘিরে বিতর্ক, ব্যাখ্যা দিল হকি ইন্ডিয়া

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, বিশ্বকাপের আয়োজক শহর ও টুর্নামেন্টের ব্র্যান্ড উন্মোচন বিশ্বকাপের যাত্রাপথে গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর মতে, ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপের প্রত্যাবর্তন বিশ্ব ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত এবং তিন আয়োজক দেশ এক স্মরণীয় আসর উপহার দেবে। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তও বলেন, এই টুর্নামেন্ট আফ্রিকার সংস্কৃতি, বৈচিত্র্য ও ক্রিকেটপ্রেমকে বিশ্বের সামনে তুলে ধরবে।

বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন তিন-পর্যায়ের ফরম্যাটে প্রতিযোগিতা আরও জমজমাট হবে। প্রথমে সুপার সিরিজে ১২ থেকে ১৪ নম্বর র‌্যাঙ্কিংয়ের তিন দল খেলবে। এরপর ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড-রবিন লিগ খেলবে। সেখান থেকে সাতটি দল সুপার সেভেনে উঠবে এবং শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে ২০২৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন।

Latest News

শালবনি জমি দুর্নীতি, হাইকোর্টের দ্বারস্থ দুই অভিযুক্ত

ওয়েব ডেস্ক: শালবনি জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরও দুই অভিযুক্ত। তাঁরা...

More Articles Like This