29.7 C
Kolkata

না ফেরার দেশে টুটু বসু, অভিভাবকহীন মোহনবাগান…

Must Read

কলকাতা: চিরঘুমে টুটু বসু (Tutu Bose)! সবুজ-মেরুনের এক যুগের অবসান, অভিভাবকহীন মোহনবাগান, শোকস্তব্ধ ময়দান।শুধু মোহনবাগান নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারাও এই প্রবীণ প্রশাসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।মোহনবাগান ক্লাবের ইতিহাসে টুটু বসু এক বিরাট অধ্যায়। ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত সচিব, তারপর ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব সামলেছেন টুটু বসু। মাঝে অঞ্জন মিত্রের সঙ্গে তাঁর ‘জুটি’, ২০১৮ সালে তিনি ফের সচিব পদে ফেরেন। যদিও সাম্প্রতিক নির্বাচনে তিনি সরে দাঁড়িয়েছিলেন। বর্তমানে কোনও আনুষ্ঠানিক পদে থাকেননি।স্বচ্ছ ভোটদান পদ্ধতি থেকে শুরু করে ক্লাবের পরিকাঠামো উন্নয়ন—সবক্ষেত্রেই ছিল তাঁর হাতের ছোঁয়া। মোহনবাগানকে বড় বিনিয়োগের রাস্তায় নিয়ে যাওয়া এবং আরপিএসজি গ্রুপের সঙ্গে সংযুক্তিকরণের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনিই।সোমবারই হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This