Forbidden

You don't have permission to access th1s resource.

রেফারিদের সমালোচনায় কড়া ফিফা, শাস্তির মুখে টুখেল-হাসান-আকাঞ্জিরা - KolkataTV
33.6 C
Kolkata

রেফারিদের সমালোচনায় কড়া ফিফা, শাস্তির মুখে টুখেল-হাসান-আকাঞ্জিরা

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপে (FIFa World Cup 2026) রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করায় একাধিক কোচ ও ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা (FIFA)। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল, মিশরের কোচ হোসেম হাসান, সুইৎজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি এবং মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকোর বিরুদ্ধে অভিযোগের রিপোর্ট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ১৯ জুলাইয়ের পর তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ করা হতে পারে।

ফিফা (FIFA) সূত্রে খবর, বিশ্বকাপে রেফারিং নিয়ে প্রকাশ্যে মন্তব্য এবং ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তের সমালোচনা করায় এই চারজনকে নজরে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জমা পড়া রেফারিদের রিপোর্ট পর্যালোচনা করেই শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর : মেসি-এমবাপে সমান গোল করলে কার হাতে উঠবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

মেক্সিকোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসাকে লাল কার্ড দেখানো নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন টমাস টুখেল। ম্যাচ শেষে তিনি রেফারির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে বলেন, এমন রেফারিংয়ে যে কোনও দল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে। অন্যদিকে, শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে সরব হন মিশর কোচ হোসেম হাসান ও তাঁর ছাত্র জিকো। তাঁদের অভিযোগ, ম্যাচের ফল কার্যত আগেই নির্ধারিত ছিল এবং রেফারির সিদ্ধান্তে দল বঞ্চিত হয়েছে।

শুধু তাঁরাই নন, সেমিফাইনালে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁও। তিনি বলেন, ম্যাচে একাধিক সিদ্ধান্ত তাঁদের বিপক্ষে গিয়েছে এবং ওই রেফারি সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার যোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও দেশঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কি না, সে বিষয়ে এখনও ফিফা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This