30.9 C
Kolkata

ভূমিকম্পে ভেঙে গেল সংসার! স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টাইন ফুটবলার

Must Read

ওয়েব ডেস্ক : মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আর সেই সময়ই জীবনের সবচেয়ে ভয়াবহ খবর পৌঁছাল তাঁর কাছে। ভেনেজুয়েলায় (Venezuelan) ভয়াবহ ভূমিকম্পে (Earthquakes) মৃত্যু হয়েছে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর (Lucas Trejo) স্ত্রী ও দুই সন্তানের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে।

ভেনেজুয়েলার (Venezuelan) শীর্ষ ডিভিশনের ক্লাব ডেপোর্তিভো লা গুয়াইরা এক বিবৃতিতে জানায়, ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাঁদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়া আর বেঁচে নেই। ভূমিকম্পের জেরে তাঁদের আবাসন ভেঙে পড়ার পর থেকেই পরিবারের সদস্যরা নিখোঁজ ছিলেন। দীর্ঘ উদ্ধার অভিযানের পর তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত হয়।

আরও খবর : আবারও অপেক্ষা বৈভবের! দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সুযোগ পেল না তরুণ ব্যাটার

ঘটনার সময় লুকাস ত্রেহো (Lucas Trejo) কারাকাসে দলের সঙ্গে ম্যাচের প্রস্তুতিতে ছিলেন। ফলে দুর্ঘটনার সময় তিনি পরিবারের সঙ্গে ছিলেন না। খবর পেয়ে তিনি পরিবারের খোঁজে মরিয়া হয়ে ওঠেন। উদ্ধারকারী দল, স্থানীয় বাসিন্দা এবং আত্মীয়দের সাহায্যে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু শেষ পর্যন্ত মেলে শুধু দুঃসংবাদ।

ক্লাবের পক্ষ থেকেও শোকবার্তায় বলা হয়েছে, এই কঠিন সময়ে লুকাস ত্রেহো এবং তাঁর পরিবারের পাশে রয়েছে গোটা দল। তাঁদের আত্মার শান্তি কামনা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ২৪ জুন ভেনেজুয়েলার ইয়ারাকুই অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলবর্তী প্লায়া গ্রান্দে এলাকা। রাষ্ট্রপুঞ্জের প্রাথমিক অনুমান, এই বিপর্যয়ে প্রায় ৬৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃতের সংখ্যা ইতিমধ্যেই এক হাজারের কাছাকাছি পৌঁছেছে, এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতার (Kolkata) লেকটাউনে (Laketown) সামনে এল আরও এক...

More Articles Like This