ডুরান্ড কাপের সেমিফাইনালের আগে শিলংয়ে বিপাকে মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

Must Read

ওয়েব ডেস্ক : ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। প্রিয় দলের খেলা দেখতে কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই শিলংয়ে (Shillong) পৌঁছে গিয়েছেন বহু সবুজ-মেরুন সমর্থক। এর মধ্যেই তাঁদের একদলকে হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, শিলংয়ে ঢোকার সময় গাড়িতে মোহনবাগানের লোগো দেখে কয়েকজন স্থানীয় ব্যক্তি সমর্থকদের বাধা দেন। এরপর শুরু হয় বচসা ও ধাক্কাধাক্কি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সমর্থকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

আরও খবর : অলিম্পিকে সোনা জিতলেই ১ কোটি! খেলোয়াড়দের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এক সমর্থকের দাবি, প্রাইভেট গাড়িতে আসা ‘মেরিনার্স ওয়েভ ইলেভেন’-এর সদস্যদের নিয়েই মূলত সমস্যা তৈরি হয়। স্থানীয় একটি সংগঠনের প্রতিবাদের জেরেই গাড়ি নিয়ে আপত্তি তোলা হয়েছিল বলে জানা গিয়েছে।

সেমিফাইনালের আগে এই ঘটনায় সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। ফলে নর্থইস্টকে হারাতে পারলে ফাইনালে দেখা যেতে পারে বহু প্রতীক্ষিত ডার্বি।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This