ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি, যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী ও রাজনাথ সিং

Must Read

ওয়েব ডেস্ক : ডুরান্ড কাপের ফাইনালেই (Durand Cup Final) মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mahun Bagan)। ফলে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে হাইভোল্টেজ কলকাতা ডার্বি। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তার সঙ্গে একাধিক হাইপ্রোফাইল অতিথির উপস্থিতি ম্যাচের আকর্ষণ আরও বাড়াতে চলেছে।

রবিবার যুবভারতীতে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিকেল ৫টার দিকে তাঁর মাঠে পৌঁছনোর কথা রয়েছে। কিছুটা পরে ফাইনাল দেখতে মাঠে আসার কথা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh)। এছাড়াও একাধিক মন্ত্রী এবং সেনাবাহিনীর আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে ম্যাচ ঘিরে যুবভারতীতে এখন থেকেই শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি।

আরও খবর : বিয়ের ১২ দিন পর মাঠে ফিরেই গোল! ২৫তম মরশুমে ইতিহাস রোনাল্ডোর, শাস্তি মেসির

মাঠের লড়াইয়ে অবশ্য দুই দলের কাছেই ফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গলের (East Bengal) ডাগআউটে রয়েছেন আন্তোনিও হাবাস। তাঁর রক্ষণাত্মক কৌশলই লাল-হলুদের অন্যতম ভরসা। সেমিফাইনালে দিল্লির বিরুদ্ধে যে ভুল হয়েছিল, ফাইনালে তা শুধরে মাঠে নামতে চাইবে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগানের শক্তি মূলত তাদের আক্রমণভাগ। ম্যাকলারেন, অ্যালবার্তো ও মিগুয়েলের মতো বিদেশি ফুটবলারদের উপর বড় ভরসা রয়েছে সবুজ-মেরুনের।

তবে ফাইনালের আগে মোহনবাগানের (Mahun Bagan) জন্য চিন্তার কারণ ম্যাচের ঘনঘন সূচি। মাত্র ছয় দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে সবুজ-মেরুনকে। তার মধ্যে রয়েছে পাহাড়ে খেলা ম্যাচও। ফলে গুরুত্বপূর্ণ ফাইনালে ক্লান্তি কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও প্রশ্ন থাকছে। অন্যদিকে ইস্টবেঙ্গল চাইবে হাবাসের কৌশল কাজে লাগিয়ে মোহনবাগানের শক্তিশালী আক্রমণভাগকে আটকে দিতে। সব মিলিয়ে রবিবার যুবভারতীতে ডুরান্ডের ট্রফির পাশাপাশি কলকাতার ফুটবল-সম্মানের লড়াইটাও হতে চলেছে।

Latest News

আজ লিভারপুল বনাম অ্যাতলেটিকো, খেলবে পিএসজি, আর্সেনালও  

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)। মঙ্গলবার হয়ে গিয়েছে ১২টা ম্যাচ, আজ বুধবার আরও...

More Articles Like This