রোনাল্ডোর বিয়েতে পরিবারই অনুপস্থিত! ৩০ সেকেন্ড আগে খবর পেয়েছিলেন মা-ভাইবোন?

Must Read

ওয়েব ডেস্ক : ১১ অগস্ট পর্তুগালের কাসকাইসে নিজেদের বাড়িতে ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন রোনাল্ডো (Cristiano Ronaldo) ও জর্জিনা (Georgina Rodriguez)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তান এবং চার জন সাক্ষী। কিন্তু বিয়ের নথিতে রোনাল্ডোর মা দোলোরেস আভেইরো এবং তাঁর ভাই-বোন হুগো, এলমা ও কাটিয়ার নাম নেই।

পর্তুগিজ টেলিভিশন সঞ্চালিকা ক্রিস্টিনা ফেরেইরা দাবি করেছেন, রোনাল্ডোর পরিবারের সদস্যরা হয়তো বিয়ের খবর একেবারে শেষ মুহূর্তে জানতে পেরেছিলেন। টিভি অনুষ্ঠানে তিনি এমনও বলেন, তাঁরা যদি জেনে থাকেন, তা হলে সম্ভবত বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে। তবে এটি সঞ্চালিকার দাবি, রোনাল্ডো বা তাঁর পরিবারের তরফে এ নিয়ে কিছু বলা হয়নি।

আরও খবর : গল টেস্টে ভারতের দাপট, ৪৬০ রানে ৯ উইকেট! দ্বিতীয় দিনেও চাপে শ্রীলঙ্কা

বিয়ের অনুষ্ঠানে রোনাল্ডোর (Cristiano Ronaldo) দীর্ঘদিনের বন্ধু মিগেল পাইশাও, জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ এবং স্প্যানিশ জুয়েলার জোসে রদ্রিগেজ সাঙ্গিল ও তাঁর স্ত্রী মোনিকা গঞ্জালেস মার্তিনেজ সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। রোনাল্ডোর মা ও তিন ভাই-বোনের অনুপস্থিতিই এখন সবচেয়ে বেশি নজর কেড়েছে। তবে রোনাল্ডোর মা দোলোরেস প্রকাশ্যে ছেলের বিয়েতে আপত্তি জানিয়েছেন, এমন কোনও প্রমাণ নেই। বরং রোনাল্ডো বিয়ের আংটির ছবি প্রকাশ করার পর তিনি সেই পোস্টে হৃদয়ের ইমোজি দিয়েছিলেন। ফলে পরিবারের অনুপস্থিতির পিছনে আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়।

রোনাল্ডো ও জর্জিনা তাঁদের বিয়ের বিষয়টি শুরু থেকেই গোপন রেখেছিলেন। এমনকি বিয়ের আগে ভুল খবর ছড়িয়ে পড়ায় বহু অনুরাগী ও সাংবাদিক মাদেইরার একটি ক্যাথেড্রালে ভিড় করেছিলেন। শেষ পর্যন্ত কাসকাইসের বাড়িতেই অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ে সারেন তারকা জুটি। জানা গিয়েছে, রোনাল্ডো ও জর্জিনা বিয়ের আগে এমন একটি চুক্তিতে সই করেছেন, যার মাধ্যমে দু’জনের সম্পত্তি আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। ‘সেপারেশন অফ প্রপার্টি’ ব্যবস্থায় বিয়ের আগে ও পরে প্রত্যেকের নিজস্ব সম্পত্তি ও আর্থিক সম্পদের উপর ব্যক্তিগত অধিকার বজায় থাকবে।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This