বিয়ের ১২ দিন পর মাঠে ফিরেই গোল! ২৫তম মরশুমে ইতিহাস রোনাল্ডোর, শাস্তি মেসির

Must Read

ওয়েব ডেস্ক : বয়স ৪১। তবু গোলের ক্ষুধায় কোনও কমতি নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। পেশাদার ফুটবলের ২৫তম মরশুম শুরু করেই গোল করে নতুন নজির গড়লেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিরুদ্ধে আল নাসরের ৪-০ জয়ে শেষ গোলটি করেন রোনাল্ডো। বিয়ের মাত্র ১২ দিনের মাথায় মাঠে ফিরেই গোল পেলেন তিনি।

নতুন মরশুমের প্রথম দুই ম্যাচে আল নাসরের হয়ে খেলেননি রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগালে জর্জিনা রড্রিগেজকে বিয়ে করে ছুটিতে ছিলেন তিনি। আল রিয়াদের বিরুদ্ধে প্রথম একাদশেও ছিলেন না। পরে বদলি হিসেবে মাঠে নামেন। তখন আল নাসর ৩-০ গোলে এগিয়ে। ম্যাচের ৮৩ মিনিটে বাঁদিক থেকে আসা বল নিয়ন্ত্রণ করে দ্রুত শরীর ঘুরিয়ে দুরন্ত শটে দলের চতুর্থ গোলটি করেন সিআর৭।

আরও খবর : বিশ্বকাপ ফাইনালের পর বড় শাস্তি! ১০ ম্যাচ নির্বাসিত আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস

এই গোলের পর পেশাদার ফুটবলে রোনাল্ডোর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৭৭। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর মাত্র ২৩ গোল দূরে তিনি। একইসঙ্গে টানা ২৫টি মরশুমে গোল করার নজির গড়লেন রোনাল্ডো। এর আগে ২৪টি মরশুমে গোল করার রেকর্ড ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। সেই রেকর্ড ভেঙে ৪১ বছর বয়সে ইতিহাস লিখলেন পর্তুগিজ তারকা।

অন্যদিকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির (Lionel Messi)। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ইন্টার মায়ামির ম্যাচ ২-২ গোলে ড্র হয়। মেসি গোল করলেও দলকে জেতাতে পারেননি। তার উপর ম্যাচে প্রতিপক্ষের কুইন সুলিভানের ঘাড়ের পিছনে হাত দেওয়ার ঘটনায় MLS তাঁকে জরিমানা করেছে। লিগের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়াকে নিয়মভঙ্গ হিসেবে দেখা হয়েছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

Latest News

১৩৩ রানে অল আউট, পাকিস্তান সেই অন্ধকারেই

ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের দুর্দশার কোনও অন্ত নেই। হেডিংলি, লর্ডস এবং তারপর এজবাস্টন, বাবর আজমদের (Babar Azam) ব্যাটিং দেখলে...

More Articles Like This