মধুবালার বায়োপিকে সারা অর্জুন! সেপ্টেম্বরে শুরু হবে শুটিং

Must Read

ওয়েব ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবন (Madhubala Biopic) এবার উঠে আসতে চলেছে বড় পর্দায়। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই বায়োপিকের কাজ সেপ্টেম্বর থেকেই শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। ছবিতে মধুবালার চরিত্রে দেখা যেতে পারে সারা অর্জুনকে।

রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ প্রায় শেষের পথে। সেই ছবির শুটিং শেষ করেই নতুন প্রজেক্টে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে বনশালির। ফলে বহু প্রতীক্ষিত মধুবালা বায়োপিকের কাজও এবার বাস্তব রূপ পেতে চলেছে বলে জল্পনা তৈরি হয়েছে।

আরও খবর : শান্ত গ্রামের আড়ালে ভয়ঙ্কর রহস্য! ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’

মধুবালার মতো ঐতিহাসিক চরিত্রে সারা অর্জুনকে (Sara Arjun) ভাবা হয়েছে,এটাই এই প্রজেক্টের অন্যতম বড় চমক। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা সারা ইতিমধ্যেই দক্ষিণী ও হিন্দি একাধিক ছবিতে কাজ করেছেন। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। সেই ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ার পর বড় বাজেটের একাধিক প্রজেক্টে সুযোগ এসেছে তাঁর হাতে।

‘মহল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘চলতি কা নাম গাড়ি’ থেকে ‘মুঘল-এ-আজম’—মধুবালার অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে অমলিন। তাঁর জীবনে যেমন ছিল তারকা খ্যাতি, তেমনই ছিল প্রেম, সম্পর্ক, ব্যক্তিগত টানাপোড়েন ও অসুস্থতার দীর্ঘ অধ্যায়। দিলীপ কুমারের সঙ্গে সম্পর্ক থেকে কিশোর কুমারের সঙ্গে বিয়ে—সব মিলিয়ে তাঁর জীবন ছিল সিনেমার মতোই নাটকীয়। মধুবালার মতো আইকনিক চরিত্রে সারা অর্জুনকে দেখা গেলে পর্দায় সেই রূপ কতটা ফুটে ওঠে, তা নিয়েও কৌতূহল তুঙ্গে।

Latest News

ইরান-সৌদি-আমিরশাহির বিরোধের মাঝেও বড় সাফল্য ভারতের

ওয়েব ডেস্ক :ব্রিকসের (BRICS Summit) যৌথ বিবৃতি ঘিরে তীব্র মতপার্থক্যের মধ্যেও শেষ পর্যন্ত ঐকমত্য তৈরি করতে সক্ষম হল ভারত।...

More Articles Like This