35.8 C
Kolkata

বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ ভার্দে

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নজির গড়ল কেপ ভার্দে (Cape Verde)। ফুটবল বিশ্বের বহু শক্তিশালী দলকে চমকে দিয়ে শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। শনিবার গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই শেষ ৩২-এ ওঠার টিকিট পেয়ে যায় ‘ব্লু শার্কস’।

মাত্র ছয় লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দের বিশ্বকাপে (FIFA World Cup 2026) যোগ্যতা অর্জনই ছিল বড় সাফল্য। তবে মূলপর্বে এসে তারা শুধু অংশগ্রহণ করেই থেমে থাকেনি। প্রথম ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তারা। এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে ২-২ ফল করে আরও একবার চমক দেখায়। গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এক পয়েন্ট সংগ্রহ করেই তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ হিসেবে নকআউটে পৌঁছে যায় কেপ ভার্দে। অন্যদিকে স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ের ফলে দুই পয়েন্ট নিয়েই বিদায় নিতে হয় দক্ষিণ আমেরিকার দলটিকে। সৌদি আরবও গ্রুপপর্ব থেকেই ছিটকে যায়।

আরও খবর : ভেঙে গেল আগের বিশ্বকাপের অন্যতম বড় রেকর্ড

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলায় জোর দিয়েছিল। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি না হলেও ম্যাচের ৩৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সৌদি আরবের অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল-তামবাকতি। শেষ দিকে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও সৌদির আক্রমণে ধার ছিল না। বরং শেষ মুহূর্তে কেপ ভার্দেই (Cape Verde) গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যদিও গোল না এলেও ড্রয়ের এক পয়েন্টই তাদের ইতিহাস গড়ার জন্য যথেষ্ট ছিল।

দেখুন অন্য খবর :

Latest News

ইজরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত হল সংঘর্ষবিরতি চুক্তি

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) মধ্যস্থতায় ইজরায়েল (Israel) ও লেবাননের (Lebanon) মধ্যে স্বাক্ষরিত হল সংঘর্ষবিরতি চুক্তি। এই সমঝোতা অনুযায়ী,...

More Articles Like This