এশিয়ান গেমসে ভারতের সোনার দৌড়, ৪x৪০০ মিটার রিলেতে দুরন্ত জয়

Must Read

ওয়েব ডেস্ক : এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)-এ অ্যাথলেটিক্সে প্রথম সোনার পদক জিতল ভারত। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর মহিলাদের ৪x৪০০ মিটার রিলের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা জিতে ইতিহাস গড়ল ভারতের দল।

কিরণ, মাচেত্তিরা পুভাম্মা, প্রাচী এবং বিদ্যা রামরাজকে নিয়ে তৈরি ভারতীয় দল দৌড় শেষ করে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে। দ্বিতীয় স্থানে থেকে রুপো জেতে বাহরাইন, তাদের সময় ৩ মিনিট ৩০.২১ সেকেন্ড। ৩ মিনিট ৩১.০২ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পায় চীন।

আরও খবর :  কবে প্রকাশিত হবে ২০২৭ বিশ্বকাপের সূচি? সামনে এল বড় খবর

এই সোনার মাধ্যমে এশিয়ান গেমসে একই দিনে দ্বিতীয় সোনা পেল ভারত (India)। এর আগে মহিলাদের ট্র্যাপ বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরু ধান্ধা। রিলেতে সোনার পাশাপাশি বিদ্যা রামরাজের ঝুলিতেও এল আরও একটি পদক। এর আগে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। অন্যদিকে দশম দিনে শুটিং, অ্যাথলেটিক্স ও বক্সিং মিলিয়ে মোট আটটি পদক জিতেছে ভারত—দুটি সোনা, একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ।

অ্যাথলেটিক্সে এদিন গুলভীর সিং পুরুষদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন। তাঁর সময় ১৩ মিনিট ৩২.৭৫ সেকেন্ড। মিশ্র ৪x১০০ মিটার রিলেতেও ব্রোঞ্জ পেয়েছে ভারত। গুরিন্দরবীর সিংহ, স্নেহা সত্যনারায়ণ, অনিমেষ কুজুর এবং হরিতা ভদ্রার দল দৌড় শেষ করে ৪১.০৬ সেকেন্ডে। মহিলাদের উচ্চলম্ফে ১.৮৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন পুজা। বক্সিংয়ে পুরুষদের ৯০ কেজির বেশি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন নরেন্দর বেরওয়াল।

Latest News

ইসিআইনেট সফটওয়্যারে কি আটকে ভোটার তালিকা সংশোধন? ইআরওদের ক্ষমতা ফেরাতে চিঠি

ওয়েব ডেস্ক : ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন কমিশনের ইসিআইনেট (ECINET) সফটওয়্যার...

More Articles Like This