স্কুল চত্বরেই দম্পতিকে কুপিয়ে খুন! উত্তরপ্রদেশে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুরে স্কুল চত্বরের মধ্যেই এক দম্পতিকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম মুকেশ সিং ও তাঁর স্ত্রী বিনীতা। মুকেশের বয়স ৪৫ বছর এবং বিনীতার বয়স ৪২। মুকেশ একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। অন্যদিকে, দম্পতির পরিচালিত বেসরকারি স্কুলের অধ্যক্ষ ছিলেন বিনীতা।

কাদিপুর কোতয়ালি থানার অন্তর্গত কুম্ভি দাদিয়া গ্রামের ওই বেসরকারি স্কুলের চত্বরেই থাকতেন তাঁরা। মঙ্গলবার সকালে স্কুলের কর্মীরা সেখানে পৌঁছে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুলতানপুরের পুলিশ সুপার বিনীত জয়সওয়াল জানিয়েছেন, খুনের ঘটনা সোমবার রাতে নাকি মঙ্গলবার ভোরে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও খবর :  ‘ইমাম মাহমুদের কাফেলা’ সন্দেহে বাংলায় এনআইএ-র বড় অভিযান, গ্রেফতার চার

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি ঘরের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে বিনীতার উপর হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে কুড়ুল, কোদাল এবং ছুরি উদ্ধার হয়েছে। ওই ঘর থেকে প্রায় ১৫০ মিটার দূরে মুকেশের দেহ পড়ে ছিল। কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর কাদিপুরের সার্কেল অফিসার বিনয় গৌতম এবং স্থানীয় থানার পুলিশ স্কুল চত্বরে তদন্ত শুরু করেন। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। আত্মীয়রা আসার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে পুলিশ জানিয়েছে।

মুকেশ ২০০২ সালে ওই গ্রামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। তারপর থেকেই স্ত্রীকে নিয়ে স্কুল চত্বরেই থাকতেন তিনি। তাঁদের ২০ বছরের ছেলে অভ্যুদয় দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। খুনের সম্ভাব্য কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে স্কুল চত্বরের বিভিন্ন জায়গা থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে পুলিশ।

Latest News

আমেরিকা যাওয়ার পথে ইথিওপিয়ায় অপহৃত গুজরাতের যুবক-সহ ৩, মুক্তিপণ চাওয়া হল ১ কোটি টাকা?

ওয়েব ডেস্ক : বেআইনি পথে আমেরিকা (America) যাওয়ার চেষ্টা করতে গিয়ে ইথিওপিয়ায় (Ethiopia) অপহরণ! গুজরাতের এক যুবক এবং দুই...

More Articles Like This