অজিত আগরকরের উত্তরসূরি হচ্ছেন অশ্বিন? জল্পনার মাঝেই সামনে এল বিসিসিআইয়ের নিয়ম

Must Read

ওয়েব ডেস্ক: ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বিসিসিআইয়ের (BCCI) পরবর্তী প্রধান নির্বাচক হতে পারেন! এমন জল্পনা সম্প্রতি ক্রিকেট মহলে জোরালো হয়েছে। বর্তমান চেয়ারম্যান অব সিলেক্টরস অজিত আগরকরের (Ajit Agarkar) চুক্তির মেয়াদ শেষের দিকে থাকায় অশ্বিনের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিসিসিআইয়ের বর্তমান নিয়ম অনুযায়ী, এই মুহূর্তে তিনি ওই পদে আবেদন করার যোগ্য নন।

বিসিসিআইয়ের (BCCI) নিয়ম বলছে, জাতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার জন্য আবেদনকারীকে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার অন্তত পাঁচ বছর অতিক্রম করতে হবে। অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ১৮ ডিসেম্বর ২০২৪ সালে। ফলে পাঁচ বছরের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

আরও খবর :  বিশ্বকাপ ২০২৭-এর ১২ ভেন্যুর ঘোষণা আইসিসি’র

সেই হিসেবে ২০২৯ সালের ডিসেম্বর নাগাদ পাঁচ বছরের সময়সীমা পূর্ণ হবে। এরপর ২০৩০ সালে তিনি বিসিসিআইয়ের প্রধান নির্বাচকের পদে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। তাই বর্তমানে তাঁর নাম ঘিরে যতই জল্পনা থাকুক, বিসিসিআইয়ের নিয়মে এখনই সেই সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, অজিত আগরকর ২০২৩ সালের জুলাই থেকে বিসিসিআইয়ের প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর মেয়াদে ভারত ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ এশিয়া কাপ এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপ জিতেছে। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের আগে তাঁর ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে।

Latest News

১৩৩ রানে অল আউট, পাকিস্তান সেই অন্ধকারেই

ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের দুর্দশার কোনও অন্ত নেই। হেডিংলি, লর্ডস এবং তারপর এজবাস্টন, বাবর আজমদের (Babar Azam) ব্যাটিং দেখলে...

More Articles Like This