Exclusive : অ্যাশেজ এবার সত্যিই ভারতে! কী জানালো BCCI?

Must Read

জয়জ্যোতি ঘোষ

ওয়েব ডেস্ক: অ্যাশেজ (Ashes) কি হতে পারে ভারতে? অদূর ভবিষ্যতে এমন কি কোনও সম্ভাবনা রয়েছে? ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ একটি পডকাস্টে জানিয়েছেন, অ্যাশেজের একটি বা দুটি টেস্ট ভারতে আয়োজন করার কথা পরবর্তীতে ভাবা যেতেই পারে। ১৫০ বছরের ঐতিহ্যকে সামনে রেখে একটি ওয়ান অফ টেস্ট খেলবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ভেন্যু যদিও ঠিক হয়নি। ভারতের ক্রিকেটীয় বাজার থেকে মুনাফা আসার ব্যাপারে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। যদি এটা বাস্তবরূপও পায়, তাহলে সেটা এখনই নয়-২০২৭ এর পর। তবে বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে, অতটা বোধহয় সহজ নয়। কারণ রাজি হতে হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং একইসঙ্গে বিসিসিআই (BCCI)-কে।

আরও খবর : ফিফা নয়, বিশ্বকাপের সেরা ফুটবলার মেসিই! রদ্রির বদলে মেসিকে বেছে বিতর্ক উসকে দিল IFFHS

কলকাতা টিভির তরফ থেকে যোগাযোগ করা হয় বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া-কে (Devajit Saikia)। তিনি বলেন, “আমরা এই বিষয়ে এখনও ওয়াকিবহাল নই। এই প্রসঙ্গে বিসিসিআই-এর সঙ্গে কোনও কথা হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের।”

ডিসেম্বরে বিগ ব্যাশের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইতে। বিগ ব্যাশ হলে অ্যাশেজ কেন নয়? ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ-এর আগ্রহ প্রকাশে এটা অন্তত স্পষ্ট যে বিশ্বক্রিকেট এখন শাসন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Latest News

ইরান-সৌদি-আমিরশাহির বিরোধের মাঝেও বড় সাফল্য ভারতের

ওয়েব ডেস্ক :ব্রিকসের (BRICS Summit) যৌথ বিবৃতি ঘিরে তীব্র মতপার্থক্যের মধ্যেও শেষ পর্যন্ত ঐকমত্য তৈরি করতে সক্ষম হল ভারত।...

More Articles Like This