13.1 C
New York

নৃত্য, সঙ্গীত সহযোগে ট্রেনের মধ্যেই রবীন্দ্রজয়ন্তী পালন মহিলা যাত্রীদের

Must Read

উত্তর ২৪ পরগনা ( হাবড়া)- ট্রেনের (Train)  মধ্যেই রবীন্দ্রজয়ন্তী (Rabindra Jayanti) পালন মহিলা যাত্রীদের (Women Passengers) । গত ১১ বছর ধরে হাবড়া শিয়ালদহ লোকাল ট্রেন (Sealdah Local Train) সুন্দর করে সাজিয়ে খালি গলায় রবীন্দ্র সঙ্গীত সঙ্গে নৃত্য সহযোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করে আসছে মহিলা রেল যাত্রীরা।  সকাল ৮:৫৫ এর হাবড়া থেকে শিয়ালদা গামী লোকালের মহিলা যাত্রীরা।

এবারে তাদের উদ্যোগ এগারো বছরে পড়ল। ট্রেনের কামরা বিভিন্ন ধরনের ফুল ও বাংলার ঐতিহ্য গামছা সাজানো কুলো ও হাতপাখা দিয়ে সাজানো হয়েছে কোথাও লেখার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অংশ কোথাও তার কবিতার অংশ। প্রথমে হাবড়া স্টেশনে নির্দিষ্ট এই কামরার সামনে রবীন্দ্রনাথের প্রতীকৃতিতে মাল্য দানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানান মহিলা যাত্রীরা সঙ্গে ছিলেন পুরুষ সহযাত্রীরাও।

আরও পড়ুন-  আজ নবান্নে শুভেন্দুর প্রথম ক্যাবিনেট

এরপর ট্রেনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা নৃত্য করতে করতে শিয়ালদহ পর্যন্ত যাবে মহিলারা। সেখান থেকে যে যার কর্মস্থলে পৌঁছে যাবে। ট্রেনের চালককেও দেখা যায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে এসে মাল্যদান করতে। মূলত রবীন্দ্রনাথের জন্মদিন যেদিন থাকে সেদিন পাড়ার কোনও অনুষ্ঠানে কাজের ব্যস্ততায় তারা যোগদান করতে পারে না, তাই এরপরে নির্দিষ্ট কর্মব্যস্ততার প্রথম দিনে রবীন্দ্রনাথের জন্মদিনের আয়োজন করে থাকেন মহিলারা।

Latest News

দায়িত্ব নিয়ে আগামিকাল জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)। দায়িত্ব হাতে নেওয়ার পরেই প্রশাসনিক গতি আনতে চান নয়া...

More Articles Like This