নিউটাউনে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, রক্তাক্ত অবস্থায় মিলল সঙ্গীও!

Must Read

ওয়েব ডেস্ক: নিউটাউনের (Newtown) চণ্ডীবেড়িয়ায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে একটি ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী তৃষা সাহা নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ (Police)। একই ঘর থেকে তাঁর লিভ-ইন সঙ্গী সৌভিক রায়কেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

পুলিশ (Police) সূত্রে খবর, নৈহাটির বাসিন্দা তৃষা সাহা প্রায় চার মাস আগে সৌভিক রায়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ওই ফ্ল্যাটে থাকতে শুরু করেন। রবিবার রাতে কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দু’জনের মধ্যে কোনও বিবাদের জের থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান।

আরও খবর : একুশের মঞ্চে ভাঙচুরের অভিযোগ, রাতভর পাহারায় মমতা-অভিষেক!

তদন্তকারীরা তৃষা সাহার শরীরে আঘাতের কোনও চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। পাশাপাশি, তাঁকে মারধরের পর ঝুলিয়ে দেওয়া হয়েছিল কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে সৌভিক রায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

পুলিশ (Police) জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক পরীক্ষার ফল এবং সৌভিক রায়ের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর বয়ানের ভিত্তিতেও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Latest News

পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ! কলকাতার স্কুলে বিতর্ক, সাসপেন্ড শিক্ষিকা

কলকাতা:কলকাতার একটি বেসরকারি মিশনারি স্কুলে পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলে ঢোকার আগে এক...

More Articles Like This