২০ বছর পর বাড়ি ফেরা এক বিপ্লবীর গল্প, প্রকাশ্যে সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর টিজার

Must Read

ওয়েব ডেস্ক : অবশেষে প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত নতুন ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’ (Winkle twinkle)-এর টিজার। ব্রাত্য বসুর জনপ্রিয় নাটক অবলম্বনে তৈরি এই ছবির প্রথম ঝলকেই উঠে এসেছে সময়, আদর্শ এবং পারিবারিক সম্পর্কের জটিল এক গল্প। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি (Cinema)।

ছবির কেন্দ্রে রয়েছেন সব্যসাচী নামে এক আদর্শবাদী রাজনৈতিক কর্মী, যিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। দীর্ঘ ২০ বছর পর তিনি হঠাৎ বাড়ি ফিরে বুঝতে পারেন, শুধু সময়ই নয়, বদলে গিয়েছে তাঁর পরিবার, সমাজ এবং রাজনৈতিক বাস্তবতাও। সবচেয়ে বড় ধাক্কা আসে, যখন তিনি জানতে পারেন তাঁর ছেলে ইন্দ্র সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী।

আরও খবর : ‘উমরাও জান’ থেকে ‘এক্সিলেন্স ইন সিনেমা’, মেলবোর্নে বিশেষ সম্মান পাচ্ছেন রেখা

সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, অনুসূয়া মজুমদার, দেবেশ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত-সহ একাধিক পরিচিত শিল্পী। প্রজন্মের ব্যবধান, মতাদর্শের সংঘাত এবং পরিবারের ভাঙাগড়াকে কেন্দ্র করেই এগোবে ছবির কাহিনি।

প্রযোজক ফিরদৌসুল হাসানের কথায়, এটি কোনও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের গল্প নয়। বরং দীর্ঘ সময়ের ব্যবধানে মানুষের বিশ্বাস, সম্পর্ক এবং মূল্যবোধ কীভাবে বদলে যায়, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ছবিটি। ফ্রেন্ডস কমিউনিকেশন ও রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত ‘উইঙ্কল টুইঙ্কল’ (Winkle twinkle) আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This