হোয়াইট হাউসের বাইরে এলোপাথাড়ি গুলি, পাল্টা গুলিতে মৃত বন্দুকবাজ

Must Read

ওয়েব ডেস্ক: সাতসকালে আমেরিকায় বন্দুকবাজের হামলা। হোয়াইট হাউসের কাছে চলল গুলি (White House Shooting )। হোয়াইট হাউসের বাইরে মার্কিন সিক্রেট সার্ভিসের একটি চেকপয়েন্টে ওই ব্যক্তি এসে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। সিক্রেট সার্ভিসের পাল্টা জবাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আততায়ীর। সামনে আসে হামলাকারীর পরিচয়ও। জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাসির বেস্ট। সূত্রে দাবি, তার বয়স মাত্র ২১। ঠিক কী কারণে আততায়ী এই হামলা চালিয়েছে, তার উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউসেই ছিলেন।

জানা গিয়েছে, হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে এক ব্যক্তি আচমকাই গুলি চালাতে শুরু করে। শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের অদূরেই ১৭ নম্বর স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ এনডব্লিউ-এর কাছে এই ঘটনা ঘটে। অভিযোগ, এক ব্যক্তি হঠাৎ নিজের ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিসের পুলিশ। অভিযোগ, এক ব্যক্তি হঠাৎ নিজের ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিসের পুলিশ। গুলির লড়াইয়ে সন্দেহভাজন ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। গুলির লড়াইয়ের মাঝে রাস্তায় এক পথচারী গুলিবিদ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থাও এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ঘটনার সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন (White House security breach)। জানা গিয়েছে, তিনি ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেছিলেন। গুলির শব্দ শোনা গেলেও তাঁকে নিরাপদে রাখা হয়েছিল বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা চীনে, বিস্ফোরণে প্রাণ গেল ৯০ জনের

Latest News

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় আপাতত স্বস্তি পেলেন লোকসভার...

More Articles Like This