33 C
Kolkata

ফলতায় শুরু ভোট গণনা, কোন দিকে জনতার রায়

Must Read

ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ভোটগণনা (Counting Falta Re-Election) আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট ১৯টি টেবিল রাখা হয়েছে এবং ২১ রাউন্ডে ভোটগণনা সম্পন্ন হবে। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা।

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এই কেন্দ্রে ভোটের সময় ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন।পুনর্নির্বাচনের আগে ফলতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ফলে ফলতার মাঠ বিজেপির জন্য কার্যত ফাঁকা।রাজ্যে বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। ফলতায় জিতলেই জেতা আসনের সংখ্যা পৌঁছে যাবে ২০৮-এ। উল্লেখ্য, গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ হয়। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৮৮ শতাংশ ভোট পড়ে এই নির্বাচনে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার পোর্টাল কী চালু হয়েছে? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা

প্রসঙ্গত, এর আগে গত ২৯ এপ্রিল ফলতা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। তবে সেই ভোটে একাধিক অনিয়ম ও বেনিয়মের অভিযোগ সামনে আসে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। অভিযোগ খতিয়ে দেখে কমিশন ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করে। এর মধ্যেই রাজ্যের রাজনৈতিক পালাবদল পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। নির্বাচনের আবহে বড় চমক আসে ভোটের ৪৮ ঘণ্টা আগে। ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেন। ফলে ২১ মের ভোটে কার্যত তৃণমূলকে নির্বাচনী ময়দানে দেখা যায়নি। এই কেন্দ্রে সিপিএম ও কংগ্রেস প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। পুনর্নির্বাচনের মতন গণনার দিনও তৃণমূল কংগ্রেসের কোন কাউন্টিং এজেন্ট থাকছেনা বলে খবর। এখন নজর রবিবারের গণনায়—ফলতার জনরায় শেষ পর্যন্ত কোন দিকে যায়।

Latest News

সকাল থেকে মেঘে ঢাকা কলকাতার আকাশ, রবিবার জেলাজুড়ে দুর্যোগের সম্ভাবনা

কলকাতা: হাঁসফাঁস গরমে প্রাণওষ্ঠা গত কলকাতা জেলাবাসীর। শহরের পাশাপাশি জেলাতে চালিয়ে ব্যাট করবে গরম। কল ব্যাপক গরম কাটিয়ে রবিবার...

More Articles Like This