Forbidden

You don't have permission to access th1s resource.

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা - KolkataTV
33.6 C
Kolkata

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

Must Read

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে (Depression in Bay of Bengal)। তার জেরেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Rain Forecast)। আগামী কয়েক দিনে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ এবং দমকা হাওয়াও বইতে পারে।

আরও পড়ুন: রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বর্ষণের জেরে নিচু এলাকায় জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং স্থানীয়ভাবে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মৎস্যজীবীদেরও সতর্ক করেছে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় আগামী কয়েক দিন গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদে ফিরে আসতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার দাপট অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। পরিস্থিতির উপর নজর রেখে নিয়মিত আবহাওয়া দফতরের বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This