বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে জারি লাল-কমলা সতর্কতা

Must Read

কলকাতা: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ (Weather Update)। তার প্রভাবে সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে (Rain Forecast)। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত শহরে ১৫.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ছিল বেশি।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

দক্ষিণবঙ্গে সোমবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির সতর্কতায় লাল সঙ্কেত জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

উত্তরবঙ্গও এই নিম্নচাপের প্রভাব থেকে বাদ যাচ্ছে না। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও বৃষ্টি চলবে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This