33.5 C
Kolkata

এক মাসেই রাজস্বে হাজার কোটির উত্থান! দুর্নীতি রুখেই কোষাগার ভরার দাবি শুভেন্দু সরকারের

Must Read

কলকাতা: সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যেই রাজস্ব আদায়ে প্রায় এক হাজার কোটি টাকার বৃদ্ধি হয়েছে বলে দাবি করল রাজ্য সরকার। নবান্ন (Nabanna) সূত্রের দাবি, গত ৯ মে থেকে ৯ জুন পর্যন্ত রাজস্ব সংগ্রহ গত অর্থবর্ষের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারের বক্তব্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও রাজস্ব ফাঁকির পথ বন্ধ করাতেই এই সাফল্য মিলেছে।

প্রথম বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বীরভূমের পাথর খাদান থেকে আগে বছরে মাত্র কয়েক কোটি টাকা রাজস্ব আসত। বর্তমানে সেই একই খাত থেকে এক মাসেই কয়েক গুণ বেশি অর্থ সরকারি কোষাগারে জমা পড়ছে। শুধু পাথর খাদান নয়, বালি, কয়লা, সম্পত্তি রেজিস্ট্রি এবং আবগারি-সহ একাধিক ক্ষেত্রেও আয় বেড়েছে বলে প্রশাসনের দাবি।

আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে নাকাল কলকাতা, জলমগ্ন একাধিক এলাকা

সরকারি সূত্রের বক্তব্য, অতীতে যেসব খাতে ব্যাপক রাজস্ব ফাঁকি ও অনিয়মের অভিযোগ ছিল, সেখানে কড়া নজরদারি, ডিজিটাল পর্যবেক্ষণ এবং প্রশাসনিক সংস্কারের ফলে সরকারি আয় বেড়েছে। মুখ্যমন্ত্রী এর আগেও বিধানসভায় দাবি করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলেই সরকারি কোষাগার শক্তিশালী হচ্ছে।

এদিকে, অতীতের আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের কাজও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী ইতিমধ্যেই এ বিষয়ে বৈঠক করেছে। সেখানে রাজস্ব ফাঁকি, অনিয়ম এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখার বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

তবে এই দাবিগুলির বিষয়ে বিরোধী শিবিরের প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। সরকার যে পরিসংখ্যান তুলে ধরেছে, তার পূর্ণাঙ্গ সরকারি নথি ও শ্বেতপত্র প্রকাশের পরই প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

Latest News

ইংল্যান্ডের কাছে সিরিজ হার, ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনায় বিসিসিআই

ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ব্রিস্টলে চতুর্থ টি-২০...

More Articles Like This