যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের পর এ বার নজর পুরভোটে (Municipal Election)। একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়া এবং কোথাও প্রশাসক বসিয়ে কাজ চালানোর পরিস্থিতির মধ্যেই ভোটের সময়সীমা নিয়ে বড় ইঙ্গিত দিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, যে পুরবোর্ডগুলির মেয়াদ শেষের দিকে, সেগুলিতে আগামী ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে।

পুরসভা পরিচালনা নিয়ে ইতিমধ্যেই একাধিক জায়গায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বর্ষার মুখে মানুষকে বিপদে ফেলে রাজ্যের বিভিন্ন পুরসভায় তৃণমূলের পুরপ্রধানেরা চেয়ার ছেড়ে চলে গিয়েছেন। আমরা আপাতত পুরপ্রশাসক বসিয়ে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

আরও খবর : আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল হাইকোর্ট

এদিকে কলকাতা ও হাওড়া পুর-ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) বিল পেশ হতে চলেছে। পুজোর পর এই ওয়ার্ড গুলিতে ভোট করাতে প্রস্তুত রাজ্য সরকার। এই ভোটগুলি মিটলেই বাকি পুরনিগম নিয়েও তোড়জোড় শুরু হয়ে যাবে।

এ দিনের প্রশাসনিক বৈঠক প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) দাবি করেন, আগের সরকারের সময়ে রাজ্যের বিভিন্ন দফতরের কাজকর্ম কার্যত থমকে গিয়েছিল। তাঁর বক্তব্য, সরকার পরিবর্তনের পর প্রশাসনিক কাঠামোকে ফের সক্রিয় করার কাজ চলছে।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This