Forbidden

You don't have permission to access th1s resource.

কমিশন রিপোর্ট পেশের পর বিধানসভায় আসন ছেড়ে অভয়ার মায়ের পাশে শুভেন্দু, - KolkataTV
33.6 C
Kolkata

কমিশন রিপোর্ট পেশের পর বিধানসভায় আসন ছেড়ে অভয়ার মায়ের পাশে শুভেন্দু,

Must Read

কলকাতা: বিধানসভার অধিবেশনে সোমবার দেখা গেল এক বিরল রাজনৈতিক মুহূর্ত। ২১ জুলাই (21 July) কমিশনের রিপোর্ট পেশ করার পর নিজের আসন ছেড়ে উঠে গিয়ে পানিহাটির (Panihati) বিধায়ক রত্না দেবনাথের পাশে বসে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে অভয়ার মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।

এদিন বিধানসভার অধিবেশনে ২১ জুলাই সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। ৩৩তম শহিদ দিবসের আগে প্রকাশ্যে আসা এই রিপোর্ট নিয়ে রাজনৈতিক মহলে আগেই আগ্রহ ছিল। রিপোর্ট পাঠের পরেই মুখ্যমন্ত্রী নিজের আসন থেকে উঠে সরাসরি চলে যান রত্না দেবনাথের কাছে। বেশ কিছুক্ষণ তাঁর পাশে বসে নিচু গলায় কথা বলেন তিনি।

আরও পড়ুন: পিএসসির হাত ধরে পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, জেলা-ভিত্তিক ব্যবস্থা বদলে আনছে রাজ্য

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আসন থেকে রত্না দেবনাথের আসন বেশ কিছুটা দূরে। সাধারণত অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের আসনেই থাকেন। অন্য কোনও বিধায়কের পাশে গিয়ে বসার ঘটনা খুব একটা দেখা যায় না। সেই কারণেই এ দিনের ঘটনাকে নজিরবিহীন বলে মনে করছেন অনেকে।

রত্না দেবনাথের পাশেই বসেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় ও পাপিয়া অধিকারী। তাঁদের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। তবে অভয়ার মায়ের সঙ্গে কী আলোচনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

এর আগে আর জি কর কাণ্ডের তদন্তের ফাইল ফের খোলা হবে এবং মৃত তরুণী চিকিৎসক ন্যায়বিচার পাবেন বলে বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বক্তব্য শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রত্না দেবনাথ। সোমবারের সাক্ষাৎকে সেই প্রেক্ষাপটের সঙ্গেও মিলিয়ে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।

যদিও এই সাক্ষাৎ নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর বা রত্না দেবনাথের তরফে এখনও কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This