রাষ্ট্রপতির অনুমোদন নেই, গুন্ডা দমন আইন নিয়ে মামলা খারিজ হাইকোর্টে

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) প্রস্তাবিত গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা (PIL) আপাতত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সংশ্লিষ্ট বিল এখনও রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। ফলে আইনটি কার্যকর না হওয়ায় এই মুহূর্তে সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই।

আদালত পর্যবেক্ষণে জানায়, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া আইনটি এখনও কার্যকর হয়নি। তাই সম্ভাব্য বা ভবিষ্যতের কোনও আইন নিয়ে আগাম বিচারিক হস্তক্ষেপ করা যায় না। সেই কারণেই জনস্বার্থ মামলাটি এই পর্যায়ে খারিজ করা হয়েছে।

আরও খবর : বকেয়া ডিএ মেটাতে নড়েচড়ে বসল রাজ্য, ১৫ দিনের মধ্যে বিল তৈরির নির্দেশ

তবে একই আবেদনে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা আইন, ১৯৭২-কে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সেই বিষয়ে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলাকারীদের ১০ সেপ্টেম্বরের মধ্যে জবাবি হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, গুন্ডা দমন বিল বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপাল প্রথমে তাতে সম্মতি দিলেও পরে তা প্রত্যাহার করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠিয়ে দেন। এখনও পর্যন্ত রাষ্ট্রপতির সম্মতি না মেলায় আইনটি কার্যকর হয়নি।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This