কলকাতা: বিধানসভায় সর্বদল বৈঠকে (WB Assembly All Party Meeting) ডাক পেল না ‘মমতাপন্থী’ তৃণমূল।ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহীদেরই বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাক, সব বিরোধীরা ডাক পেলেও ডাক পেলেন না শোভনদেব, কুণালরা। বিধানসভার সর্বদলীয় বৈঠকে সিপিএম-কংগ্রেস (Congress)-ISF, AJUP। রাজ্যের পালাবদলের পর তৃণমূলেও বদল এসেছে। তৃণমূলের ভরাডুবির পর ভেঙে খান খান দল। পরিষদিয় দল থেকে লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সব রাশ চলে গিয়েছে। লোকসভাতে বসেই বিধানসভাতেই বিদ্রোহের আঁচ।
১৮ তারিখ শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। বিজেপি সরকারের এটাই প্রথম বাজেট অধিবেশন।কীভাবে কার্যবিবরণী হবে, কী আলোচনা হবে, কতক্ষণ, কতঘণ্টা সেগুলি চূড়ান্ত হয়। প্রথা অনুযায়ী, অধিবেশনের দুই দিন আগে, সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয়। আজকে সর্বদলীয় বৈঠকে দেখা গিয়েছে, যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে বিধানসভাতে, সিপিএম এর বিধায়ক ছিলেন, কংগ্রেসের দুই বিধায়ক ছিলেন, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি ছিলেন।সর্বদলীয় বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Banerjee) ডাকা হলেও মমতাপন্থী কুণাল ঘোষ (Kunal Ghosh), শোভনদেব চট্টোপাধ্যায়রা ডাক পেলেন না।কুণাল ঘোষের দাবি যে তাঁরা কোনওরকম চিঠি পাননি। বেসুরোরাই কি তাহলে আসল তৃণমূল? বেসুরোদের আসল তৃণমূলের তকমা দিতেই বৈঠকে ডাক? বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক।
আরও পড়ুন: সাড়ে ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে মমতার বাড়িতে অভিষেক! দলীয় বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার অধিবেশন৷ রাজ্যের পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘বিরোধী দল হিসাবে আজ সবাই উপস্থিত ছিল। এলওপি হিসাবে ঋতব্রত বন্দোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। চেষ্টা করব সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্র শক্তিশালী করবে এমন সিদ্ধান্ত নেওয়া হবে।ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্বীকৃতি তিন তারিখ পেয়ে গেছি। আমাদের চিঠি দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সংখ্যা বাড়ছে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক, ফ্লোর টেস্ট হয়ে যাক।’’
ণাল ঘোষ বলেন, আমি যতদূর তিনি জানেন না। কারণ স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বর্হিভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁদেরই তাঁর এক শ্যাডো এমএলএ-কে তিনি অপজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে এপাশেও শাসকদল, এপােশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক। ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয়, সেই মত করে উনি করেছেন। ফলে তাঁরা আর আমাদের খবর দেয়নি।
