স্বাধীনতা দিবসের মঞ্চে তৃষাকে ‘স্যালুট’ বিজয়ের, ‘ভোটাররাও মেনে নেননি’, কটাক্ষ ডিএমকে-র

Must Read

ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day 2026) অনুষ্ঠানে তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণণের (Trisha Krishan) সঙ্গে থলপতি বিজয়ের (Thalapathy Vijay) একটি মুহূর্ত ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। ডিএমকের (DMK) মুখপত্র ‘মুরাসলি’-তে ওই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে কটাক্ষ করা হয়েছে। তাদের দাবি, অনুষ্ঠানের মঞ্চ থেকে দর্শকাসনের সামনের সারিতে থাকা তৃষাকে বিজয়ের ‘স্যালুট’ করা তাঁর ভোটাররাও মেনে নিতে পারেননি।

চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বিজয়। অনুষ্ঠানে তাঁর মা-বাবার সঙ্গে সামনের সারিতে বসেছিলেন তৃষা। ভাইরাল হওয়া কয়েকটি ছবি ও ভিডিয়োতে তাঁদের পাশাপাশি দেখা যায়। তৃষাকে অন্যান্য অতিথিদের সঙ্গেও কথা বলতে দেখা যায়। অনুষ্ঠানের এক পর্যায়ে তৃষা বিজয়কে স্যালুট জানান এবং বিজয়ও তার জবাব দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও খবর :  অন্নপূর্ণার টাকা এল না অ্যাকাউন্টে? নাম বাদ পড়ার কারণ জানার সুযোগ, ১৯ আগস্ট থেকে খুলছে পোর্টাল

এই দৃশ্য প্রকাশ্যে আসার পরেই ফের চর্চায় উঠে আসে বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে জল্পনা। সেই প্রসঙ্গ টেনেই আক্রমণ শানিয়েছে ডিএমকে। দলীয় মুখপত্রে অভিযোগ করা হয়েছে, স্বাধীনতা দিবসের মতো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে এবং এমন দৃশ্য সাধারণ মানুষ সহজ ভাবে নেয়নি।

সম্প্রতি তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তৃষা ও বিজয়কে কেন্দ্র করে ডিএমকের এই আক্রমণ নতুন রাজনৈতিক চাপানউতোর তৈরি করেছে।

তবে অনুষ্ঠানের ছবিকে ঘিরে মূলত রাজনৈতিক বিতর্কই তৈরি হয়েছে। তৃষা ও বিজয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে জল্পনা থাকলেও তার কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি এবং বিজয়ের সঙ্গে তাঁর প্রকাশ্য সৌজন্য বিনিময়ই আপাতত আলোচনার কেন্দ্রে।

বিজয়-তৃষাকে ঘিরে ভাইরাল ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। তার মধ্যেই ডিএমকের মুখপত্রের মন্তব্য তামিলনাড়ুর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This