30.6 C
Kolkata

রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! হাওড়া-কলকাতা যাতায়াতে জারি বিশেষ ট্র্যাফিক নির্দেশিকা

Must Read

কলকাতা: হাওড়া (Howrah) ও কলকাতার (Kolkata) মধ্যে যাতায়াতকারী নিত্যযাত্রীদের জন্য বড় খবর। আগামী রবিবার, ২৬ জুলাই, রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামতির কাজের জন্য টানা ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও ধরনের যানবাহনই দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে পুলিশ।

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর উদ্যোগে সেতুর ‘স্টেইড’ ও ‘হোল্ডিং ডাউন’ কেবল এবং বিয়ারিংয়ের প্রয়োজনীয় মেরামতির কাজ করা হবে। দীর্ঘমেয়াদে সেতুর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: বিধানসভায় আজ সিএজি-র ২৮ রিপোর্ট পেশ, সেবাশ্রয় বিতর্কে মুখ খুলবেন শুভেন্দু!

সেতু বন্ধ থাকায় কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতে স্বাভাবিকভাবেই চাপ বাড়বে বিকল্প রাস্তাগুলিতে। এই পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ বিশেষ নির্দেশিকা জারি করেছে। হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু), নিবেদিতা সেতু-সহ অন্যান্য বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় সড়ক ১৬, ডানকুনি এবং পশ্চিমাঞ্চল থেকে কলকাতামুখী যানবাহনকেও নির্দিষ্ট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।

প্রতিদিন বিপুল সংখ্যক ছোট-বড় যানবাহন বিদ্যাসাগর সেতু ব্যবহার করে। ফলে ১২ ঘণ্টার এই সাময়িক বন্ধের কারণে রবিবার শহর ও শহরতলির বিভিন্ন রাস্তায় অতিরিক্ত যানজটের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাঁদের বিমানবন্দর, রেলস্টেশন, হাসপাতাল বা অন্য গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছতে হবে, তাঁদের হাতে পর্যাপ্ত অতিরিক্ত সময় নিয়ে রওনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন ট্র্যাফিক কর্তারা।

কর্তৃপক্ষের বক্তব্য, প্রয়োজনীয় মেরামতির কাজ শেষ হলেই সেতুতে ফের স্বাভাবিক যান চলাচল শুরু হবে। তবে রবিবার সারাদিন ট্র্যাফিক পুলিশের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষ ও চালকদের কাছে।

Latest News

১৫ দিনের অনুপস্থিতিতেই প্রশাসক, পঞ্চায়েতে বড় বদলের পথে রাজ্য

ওয়েব ডেস্ক: গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat) প্রশাসনিক কাজ আরও গতিশীল ও স্বচ্ছ করতে নতুন আইন আনতে চলেছে রাজ্য সরকার।...

More Articles Like This