30.6 C
Kolkata

বিধানসভায় আজ সিএজি-র ২৮ রিপোর্ট পেশ, সেবাশ্রয় বিতর্কে মুখ খুলবেন শুভেন্দু!

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার শনিবারের অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। রাজ্য সরকার এদিন বিধানসভায় ভারতের নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক (CAG)-এর মোট ২৮টি রিপোর্ট পেশ করতে চলেছে। পাশাপাশি সাম্প্রতিক ‘সেবাশ্রয়’ শিবিরকে কেন্দ্র করে ওঠা বিতর্ক ও অভিযোগ নিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিবৃতি দেওয়ার কথা রয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে রাজ্যের আর্থিক লেনদেন, প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে প্রস্তুত হওয়া সিএজি-র রিপোর্টগুলি এতদিন প্রকাশ্যে আসেনি। এবার সেগুলি বিধানসভায় পেশ করার পর পরবর্তী অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে। রিপোর্টে উল্লিখিত পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে সরকার।

আরও পড়ুন: শনিবারে দুর্যোগের লাল সতর্কতা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। বিরোধীদের অভিযোগ, চিকিৎসার নামে অনিয়ম, সরঞ্জাম ব্যবহারে গাফিলতি এবং রোগীদের ক্ষতির মতো ঘটনা ঘটেছে। কয়েকটি ঘটনায় থানায় অভিযোগও দায়ের হয়েছে। এই প্রসঙ্গেই এদিন বিধানসভায় সরকারের অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে।

এদিকে, বিরোধী শিবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরকার ইতিমধ্যেই কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছে। যেখানে অনিয়মের প্রমাণ মিলবে, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সিএজি-র রিপোর্ট পেশ এবং সেবাশ্রয় বিতর্ক, এই দুই ইস্যুই শনিবারের বিধানসভা অধিবেশনের কেন্দ্রবিন্দু হতে চলেছে। ফলে শাসক-বিরোধী তরজাও যে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।

Latest News

ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: ধর্মতলায় (Dharmatala) NEET প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে হওয়া অশান্তির ঘটনায় কড়া অবস্থান নিল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান,...

More Articles Like This