গ্রেফতার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান! ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে কী অভিযোগ?

Must Read

ওয়েব ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরসভায় ভাঙন এবং তৃণমূল (TMC) নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবহে এবার গ্রেফতার (Arrest) হলেন ভদ্রেশ্বর পুরসভার (Bhadreshwar Municipality) ভাইস চেয়ারম্যান ফিরোজ খান। শুক্রবার তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। এলাকায় অশান্তিতে উসকানি এবং পুরসভার গুরুত্বপূর্ণ নথি লোপাটের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, ভদ্রেশ্বর পুরসভার এক্সিকিউটিভ অফিসার ফিরোজ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। পরে থানায় ডেকে জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে চন্দননগর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ফের গ্রেফতার ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা! তাঁর বিরুদ্ধে কী অভিযোগ? জানলে ভিরমি খাবেন

২০২২ সালের পুরসভা নির্বাচনে তেলিনিপাড়া এলাকা থেকে জিতে ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছিলেন ফিরোজ খান। রাজনৈতিক মহলে তিনি প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। অভিযোগ, সেই ঘনিষ্ঠতার জেরেই পুরসভায় গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন তিনি। যদিও তৃণমূল নেতৃত্ব বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে।

সম্প্রতি তেলিনিপাড়ায় অশান্তির ঘটনায় ফিরোজ খানের নাম জড়ায়। অভিযোগ ওঠে, পুরসভা সংক্রান্ত বিবাদের জেরে এলাকায় উত্তেজনা ছড়াতে উসকানি দিয়েছিলেন তিনি। পাশাপাশি পুরসভার গুরুত্বপূর্ণ একাধিক নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। চন্দননগরের ডিসিপি জানিয়েছেন, ফিরোজ খানের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন আরও খবর:

Latest News

পড়ুয়াশূন্য মাদ্রাসায় কোপ, ২৫০ প্রতিষ্ঠানে বন্ধ হবে ভর্তি!

দেবাশীষ সেনগুপ্ত অনুমোদনহীন মাদ্রাসার (Madrasa) পর এবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও কার্যত পড়ুয়াশূন্য, অচল এবং পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও বড় পদক্ষেপের পথে...

More Articles Like This