41.3 C
Kolkata

ভারতকে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র ভ্যান্সের! খারিজ করেছিলেন ট্রাম্প

Must Read

ওয়েব ডেস্ক : রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধ ঘিরে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনায় ভয়ঙ্কর তথ্য। ভারতকে (India) নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠেছিল বলে দাবি করা হয়েছে সদ্য প্রকাশিত একটি বইয়ে। বইটির দাবি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য ভারত ও সৌদি আরবের সেনাকে শান্তিরক্ষী বাহিনীর ভূমিকায় পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance)। তা বাস্তবায়িত হলে রুশ-ইউক্রেন যুদ্ধে মৃত্যু হত বহু ভারতীয় যোদ্ধার। তবে সেই প্রস্তাবে শেষ পর্যন্ত সম্মতি দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

‘রিজিম চেঞ্জ’ (Regime change) নামে প্রকাশিত বইটিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

আরও খবর : লন্ডনের আদালতে বড় ধাক্কা নীরব মোদির, সুদ-সহ ঋণ শোধের নির্দেশ

বইটিতে উল্লেখ করা হয়েছে, জেডি ভ্যান্সের প্রস্তাব ছিল, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব ন্যাটোভুক্ত দেশের পরিবর্তে ভারত ও সৌদি আরবের মতো নিরপেক্ষ দেশের সেনাদের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু, ট্রাম্প নাকি সেই প্রস্তাব খারিজ করে বলেন, ভারত এমন উদ্যোগে অংশ নিতে আগ্রহী হবে না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রস্তাবে সম্মতি দেবেন না। আরও দাবি করা হয়েছে, ট্রাম্প (Trump) বৈঠকে বলেন, ব্রিটেন বা ফ্রান্স চাইলে সেনা পাঠাতে পারে, তবে সেই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত সামরিক বা আর্থিক দায় চাপানো যাবে না।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংঘাতের সম্ভাব্য সমাধান নিয়ে একটি খসড়া পরিকল্পনাও উপস্থাপন করা হয়েছিল। সেখানে ইউক্রেনে ইউরোপীয় দেশগুলির শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনায় থাকলেও, ভ্যান্স ন্যাটো বাহিনী পাঠানোর বিরোধিতা করেন। তাঁর আশঙ্কা ছিল, এতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়তে পারে এবং আমেরিকাও সেই সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

মুখ্যমন্ত্রীর বার্তার পর তামান্না খুনে গ্রেফতার আরও ২ অভিযুক্ত

কলকাতা:নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে (Tamanna Murder Case) গ্রেফতার আরও ২ অভিযুক্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে...

More Articles Like This