12.8 C
New York

চন্দ্রনাথ রথ খুনে কড়া নিন্দা জানাল তৃণমূল, এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিক্রিয়া

Must Read

ওয়েবডেস্ক-  ভোট পরবর্তী অশান্তিতে (Post Poll Violence)  উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি।  দুষ্কৃতীদের গুলিতে খুন (Shot Dead) হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সহকারী চন্দ্রনাথ রথ (Chandranath Rath)।  বুধবার রাতে মধ্যমগ্রামে (Madhyamgram) ঘটে এই ঘটনা, যাতে গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী বুদ্ধদেব বেরা, যিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল (TMC) । এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, চন্দ্রনাথ রথের নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই একই বার্তায় নির্বাচন পরবর্তী রাজ্যে তিন তৃণমূল কর্মী খুনের ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। ওই বার্তায় অভিযোগ, আদর্শ আচরণবিধি জারি থাকা সত্ত্বেও গত তিনদিন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন তৃণমূলকর্মীরা। এই বিষয়ে আমরা কঠোরতম পদক্ষেপের দাবি করছি। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি করছি, যাতে যারা এই ঘটনায় জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। গণতন্ত্রে হিংসা ও রাজনৈতিক হত্যা কোনও স্থান নেই’।

আরও পড়ুন-  কালীঘাটে মমতার শক্তি-পরীক্ষা! ৬৯ বিধায়ক নিয়ে বৈঠক করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী

বুধবার রাতে নিজের গাড়িতে করে মধ্যমগ্রামের দোহাড়িয়া লেনে ঢুকছিলেন চন্দ্রনাথ। সেই সময় কয়েকটি বাইকে করে আসা বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির পিছু নেয়। অভিযোগ, আগে থেকেই ওঁৎ পেতে বসেছিল হামলাকারীরা। গাড়িটি গলিতে ঢোকার মুখে উল্টো দিক থেকে এসে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে খবর। দুষ্কৃতীদের মাথায় হেলমেট থাকায় তাদের শনাক্ত করা যায়নি বলে জানা গিয়েছে। তবে দুষ্কৃতীদের শনাক্ত করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথ ও বুদ্ধদেবকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথের বুকের বাঁ দিকে দুটি গুলি লাগে এবং হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বুদ্ধদেব বেরাকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Latest News

অন্তত এক বছর সোনা না কেনার আবেদন মোদির, নেপথ্যে কোন অর্থনৈতিক চাপ?

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি (West Asia Conflict) এবং জ্বালানি সংকটের আবহে দেশবাসীর উদ্দেশে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী...

More Articles Like This