39 C
Kolkata

ভেঙে ফেলা হল ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীরের পার্টি অফিস

Must Read

ফলতা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ফলতার (Falta) শ্রীরামপুর এলাকায় তৃণমূল (TMC) নেতা জাহাঙ্গীর খানের (Jahangir Khan) পার্টি অফিস ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিক্ষুব্ধ জনতার একাংশ ওই কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

অভিযোগ, সরকারি নয়নজুলি ভরাট করে অবৈধভাবে ওই পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

স্থানীয়দের দাবি, কার্যালয়ের ভিতরে একাধিক কক্ষ ছিল এবং সেখানে বিভিন্ন আসবাবপত্র ও বৈদ্যুতিন সামগ্রী রাখা ছিল। বিক্ষোভের সময় কয়েকটি ঘরের দরজা ভেঙে ফেলা হয় এবং এসি, টিভি, টেবিল-চেয়ার, আলমারি ও কম্পিউটারের মতো সামগ্রী নষ্ট করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি

এলাকার কিছু বাসিন্দার দাবি, কার্যালয়ের ভিতর থেকে সরকারি ত্রাণসামগ্রীও উদ্ধার হয়েছে। তবে এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং প্রশাসনের তরফেও এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।

স্থানীয়দের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে নানা অভিযোগ জমা হচ্ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।

অন্যদিকে, জাহাঙ্গীর খানের বাড়ি ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে তালা ঝুলছে এবং পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ভাঙচুর ও জমি দখলের অভিযোগের বিষয়ে তদন্ত হলে তবেই প্রকৃত তথ্য সামনে আসবে।

Latest News

ঋতব্রতের বিরোধী দলনেতা পদপ্রাপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের শোভনদেবের

কলকাতা: শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay) বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি না দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা করার স্পিকারের...

More Articles Like This