41.1 C
Kolkata

পুলিশের ভয়ে খাটের তলায় তৃণমূল নেতা! তার পর যা হল

Must Read

ওয়েব ডেস্ক : কাটমানি নেওয়ার অভিযোগ। গ্রেফতার হলেন মাথাভাঙার জোরপাটকির প্রভাবশালী তৃণমূল নেতা (TMC Leader) শহিদুল মিঞা। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে পলা তক ছিলেন তিনি। তবে বুধবার বিকেলে তাঁর বাড়ির খাটের তলা থেকে বের করে গ্রেফতার করা হয় তাঁকে। এদিকে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা।

জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার স্ত্রী মাথাভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের সদস্য। এদিকে শহিদুল সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। আর নিজেকে তৃণমূল নেতা হিসেবে দাবি করে আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে শহিদুলের বিরুদ্ধে।

আরও খবর : শওকতের ছেলের রেস্তোরাঁতে তল্লাশি NIA-র

এদিকে এই অভিযোগ তুলে তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। আর এর পর থেকে ওই তৃণমূল নেতা পলাতক ছিলেন। এদিকে এই অভিযোগ শহিদুলকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তাঁকে তাঁর বাড়ির খাটের তলা থেকে বের করে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, বুধবার লুকিয়ে নিজের বাড়িতে প্রবেশ করেন শহিদুল। তা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে পুলিশ (Police) আসছে জেনে তৃণমূল নেতা খাটের তলায় লুকিয়ে পড়েছিল। তবে তাঁকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। গ্রামবাসীদের দাবি, তাঁদের থেকে নেওয়া কাটমানি ফেরত দিতে হবে।

দেখুন অন্য খবর :

Latest News

বাংলাদেশ ইস্যুতে মমতার বিরুদ্ধে FIR-এর দাবি! দেশের তথ্য ফাঁস ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ

কলকাতা: বাংলাদেশের (Bangladesh) একটি খুনের মামলার তদন্ত প্রসঙ্গে প্রকাশ্য সভায় করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আইনি বিতর্কে জড়ালেন...

More Articles Like This