30.8 C
Kolkata

সাহারা মরুভূমিতে মর্মান্তিক মৃত্যু, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

Must Read

ওয়েব ডেস্ক : আফ্রিকার দেশ নাইজারের (Niger) সাহারা মরুভূমির (Sahara Desert) এক প্রত্যন্ত এলাকায় তৃষ্ণায় মৃত্যু হল ৪৯ জনের। একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর চরম জলসংকটে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতরা একটি ধর্মীয় উৎসব উপলক্ষে মালি (Mali) থেকে ফিরছিলেন। যাত্রাপথে তাঁদের ট্রাকটি মরুভূমির মধ্যে বিকল হয়ে যায়। দীর্ঘ সময় ধরে গাড়ি মেরামতের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। নাইজারের প্রশাসনের বিবৃতি অনুযায়ী, আলজেরিয়া সীমান্ত সংলগ্ন অসমাকা এলাকার পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। পানীয় জলের অভাব, তীব্র গরম এবং আশপাশে কোনও সরবরাহ কেন্দ্র না থাকায় যাত্রীরা কার্যত মরুভূমির মধ্যে আটকে পড়েন।

আরও খবর : ‘আমি শ্বাস নিতে পারছি না’, মৃত্যুর আগে আর্তি, তবু হাতকড়া পরাল পুলিশ!

প্রশাসনের দাবি, ট্রাকের চালক, সহকারীরা এবং যাত্রীরা গাড়িটি সচল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। চরম প্রতিকূল পরিবেশে একের পর এক যাত্রীর মৃত্যু হয়। তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দু’জন প্রাণে বেঁচে যান। তাঁরা প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি পথ হেঁটে একটি জলস্রোতের কাছে পৌঁছন। পরে অসমাকায় গিয়ে প্রশাসনকে ঘটনার খবর দেন। তাঁদের তথ্যের ভিত্তিতেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়।

উল্লেখ্য, সাহারা মরুভূমির এই অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। প্রতি বছর তীব্র গরম, জল ও খাদ্যের অভাবে বহু মানুষের মৃত্যু হয় এই বিপজ্জনক মরু পথে। এবার এই রুটেই প্রাণ হারালেন অনেকে।

দেখুন অন্য খবর :

Latest News

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের...

More Articles Like This